• ই-পেপার

ইয়াবা ও গাঁজাসহ সাত মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পীরগঞ্জে মাদককারবারির বাড়ি ভাঙচুর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জে মাদককারবারির বাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেহেদী হাসান সবুজ নামে এক মাদককারবারির বাড়ি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া সাহাপাড়া গ্রামের মফিজউদ্দীনের ছেলে মেহেদী হাসান সবুজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার কারণে যুব সমাজ ধ্বংসের দারপ্রান্তে পৌঁছেছে। তাকে মাদক ব্যবসা ছাড়ার জন্য একাধিকবার বলা হয়। কিন্তু সবুজ তা ছাড়েনি। বাধ্য হয়েই এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাড়ির লোকজন পালিয়ে যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, সবুজ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

উল্লেখ্য ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএিনপির সভাপতি জাহিদুর রহমান সম্প্রতি এক সভায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসা ছাড়ো, না হয় এলাকা ছাড়ো। তা না হলে মাদককারবারিদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে। এরপর থেকে জনতা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। 

যশোরে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা (৪০) নামে এক মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড ও ১০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।

আরো পড়ুন

বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক থেকে বিশ্বমঞ্চে জয়িতা

বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক থেকে বিশ্বমঞ্চে জয়িতা

 

দণ্ডপ্রাপ্ত মাসুদ মোল্যা উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার নুর ইসলাম মোল্যার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা নামে এক মাদকসেবীকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

আরো পড়ুন

ভোটের দায়িত্বে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা

ভোটের দায়িত্বে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা

 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বাস থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ উদ্ধার, আটক এক

নড়াইল সংবাদদাতা
বাস থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ উদ্ধার, আটক এক

নড়াইল সদর উপজেলার হাতির বাগান এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শহিদ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক শহিদ হোসেন যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আরো পড়ুন

মারা গেছেন প্রখ্যাত তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা

মারা গেছেন প্রখ্যাত তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা

 

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল- যশোর মহাসড়কের হাতির বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি আসনের নিচে রাখা কার্টন সন্দেহজনক মনে হলে সেগুলো খুলে দেখা হয়। পরে কার্টুনের ভেতর থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শহিদ হোসেনকে আটক করা হয়।

আরো পড়ুন

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা

 

পুলিশ আরো জানায়, উদ্ধার হওয়া ‘এস্কাফ’ নেশাজাতীয় পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক পুলিশসহ সদর থানা পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল পেনসিডিলসদৃশ ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে  শহিদ নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে। 

লাইনচ্যুত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহে লাইনচ্যুত ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনকে উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন কালের কণ্ঠকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল ৮টা ৫৫ মিনিটে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘আমরা দ্রুত ট্রেন দুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

ইয়াবা ও গাঁজাসহ সাত মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার | কালের কণ্ঠ