• ই-পেপার

ধামরাই উপজেলা

বিএনপি চাঙ্গা আওয়ামী লীগে দ্বন্দ্ব

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ কিশোর

ফেনী প্রতিনিধি
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ কিশোর
সংগৃহীত ছবি

ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেয়েছে ৯ শিশু-কিশোর। একইসঙ্গে ১০টি সূরা মুখস্থ ও মাসালা মাসায়েল প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪১ জন পেয়েছে শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।

শনিবার (২০ জুন) বিকেলে দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে আলোর মশালের আয়োজনে তাদের পুরস্কারস্বরূপ বাইসাইকেল প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।

বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হারুন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সভাপতি নুরুল আফসার, আইআইইউসির প্রভাষক আহমদ শাহ মাসুদ সাইফুল, পূর্ব চন্দ্রপুর উন্নয়ন পরিষদের সভাপতি ফখরুল ইসলাম, আমুভূঞারহাট হাসানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল ওহাব।

বেতুয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মনির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বীকন মডেল কলেজের প্রভাষক ও ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ম সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, সংস্থার সদস্য ডা. শাহজাহান, সমাজসেবক মনিরুল আজিম। আলোর মশালের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য আবু বক্কর সিদ্দিক রাফি প্রমুখ।

আয়োজকরা জানান, শিশু-কিশোররা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারা এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে আলোর মশাল এ আয়োজন করে। এতে নামাজ পড়া প্রতিযোগিতায় তিনটি মসজিদের মোট ৪১ জন শিশু-কিশোর অংশ নেয়। তার মধ্যে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৯ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়। ৪১ জনকে স্কুলব্যাগসহ শিক্ষাসামগ্রী ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও উপহার তুলে দেন অতিথিরা।

আলোর মশালের আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘ঘোষণার পর থেকে শিশু-কিশোররা মসজিদে নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করে। পাশাপাশি প্রাথমিক সূরাগুলো অর্থসহ মুখস্থ করানো হয়েছে। একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী সব শিশুকে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।’

মহাসড়কে যানজট সৃষ্টির দায়ে বাসচালককে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
মহাসড়কে যানজট সৃষ্টির দায়ে বাসচালককে জরিমানা
ছবি: কালের কণ্ঠ

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টির দায়ে হাসান উদ্দীন (৩৫) নামে গড়াই পরিবহনের এক চালককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার নূরবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, নূরবাগ এলাকায় মহাসড়কে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করার দায়ে ‘নিউ সুমন’ নামে গড়াই পরিবহনের চালক হাসান উদ্দীনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘সড়কে যানজট সৃষ্টির দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯০ ধারায় একজন বাসচালককে চার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

পুকুরে সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
পুকুরে সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহী দুর্গাপুরে বৈদ্যুতিক লাইনে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় জাহাঙ্গীর আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন)সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যুগিশো গ্রামের আংরার বিলে। 

নিহত জাহাঙ্গীর আলম (৩৫) একই গ্রামের রইস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুগিশো আংরার বিলে শত-শত পুকুর রয়েছে। এই পুকুরগুলোতে পানি সেচ কাজে ব্যবহৃত হয় বিদ্যুৎ। সকালে যুগিশো গ্রামের জাহাঙ্গীর আলম আংরার বিলে অবস্থিত বখতিয়ারপুর গ্রামের শরীফের পুকুরে সেচ কাজে যান। এ সময় সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মটর সংযোগ স্থাপনের সময় বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহূর্তের মধ্যেই তারে জড়িয়ে পড়ে পুকুর পাড়ে মারা যান। এ সময় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

নিহতের পিতা রইস উদ্দিন জানান, ছেলের দুইটি সন্তান আছে। সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি এর সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জানতে দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম-এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, আংরার বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

২ দিনের রিমান্ডে বহিষ্কৃত শিবির নেতা জিসান

কুমিল্লা প্রতিনিধি
২ দিনের রিমান্ডে বহিষ্কৃত শিবির নেতা জিসান
ছবি : কালের কণ্ঠ

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২১ জুন) দুপুর সোয়া ২টার দিকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক তৈয়ব উদ্দিন এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করছেন।

আদালত সূত্র জানায়, গত ১১ জুন বহিষ্কৃত শিবির নেতা জিসান আহমেদ প্রধান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। ওইদিন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

একই দিন রাতে দাউদকান্দি থানায় ২৫ বছর বয়সী এক বিধবা নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে ১৬ জুন বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী বলেন, বহিষ্কৃত শিবির নেতা জিসান মিয়া প্রধানকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ হাজির করে ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের শামছুল আলম শাহ। পরে আদালতের বিচারক তৈয়ব উদ্দিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, জিসান মিয়া প্রধানকে রিমান্ডে এনে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আশা করছি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

বিএনপি চাঙ্গা আওয়ামী লীগে দ্বন্দ্ব | কালের কণ্ঠ