• ই-পেপার

গাড়িচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাদকের বিষয়ে কোনো ছাড় নেই : বাবর

গোপালগঞ্জ প্রতিনিধি
মাদকের বিষয়ে কোনো ছাড় নেই : বাবর
ছবি : কালের কণ্ঠ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. কে এম বাবর। তিনি বলেন, ‘আমাদের অঞ্চলে মাদকের ছড়াছড়ি। হাই স্কুলের ছেলেরাও মাদক খাওয়া শুরু করেছে। এসব আর চলবে না। মাদকের সঙ্গে আমার পরিবারের কেউ যদি জড়িত থাকে, তাকেও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো ছাড় নেই।’

রবিবার (১৭ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছারউদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বাবর বলেন, ‘আমি আমার ইউনিয়ন মাঝিগাতি থেকে মাদক নির্মূলের কাজ শুরু করতে চাই। ইতোমধ্যে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। আমার ইউনিয়ন থেকে চারজনকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তার করেছে। মাদক সম্পর্কে আপনারা সচেতন হন, আপনার সন্তানকে বাঁচান। মাদক প্রতিরোধে আমি আপনাদের সঙ্গে আছি। সে যে পরিবারের সন্তান হোক, যে বংশের সন্তান হোক, ভয় পাওয়ার কিছু নেই।’

তিনি আরো বলেন, ‘এ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। এটি আমার বিদ্যালয়। এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার, আমি তা করব। এ ছাড়া অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর সমন্বয়ে বিদ্যালয়টিকে জেলার মধ্যে অন্যতম বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক উত্তম মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজসেবক কাজী আবুল হোসেন, মাঝিগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকসুদ আলী খান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. কামাল হোসেন খানসহ প্রমুখ।

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নীলফামারী সংবাদদাতা
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

নীলফামারীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আব্দুল কুদ্দুস (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার টুপামারী শাপলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কুদ্দুস একই এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে আব্দুল কুদ্দুসের স্ত্রী তার দুই কন্যাসন্তানকে বাড়িতে রেখে অন্যত্র চলে যান। গত শুক্রবার (১৫ মে) বাবা আব্দুল কুদ্দুস তার এক মেয়েকে ধর্ষণ করেন।

এতে শিশুটির তীব্র রক্তক্ষরণ শুরু হলে সে তার চাচিকে বিষয়টি জানায়। পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে রবিবার দুপুরে স্থানীয় জনতা কুদ্দুসকে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন
কোলাজেন বাড়াতে সাপ্লিমেন্ট নয়, ভরসা হতে পারে যে স্যুপ

কোলাজেন বাড়াতে সাপ্লিমেন্ট নয়, ভরসা হতে পারে যে স্যুপ

 

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ওই শিশুর নানি বাদী হয়ে মামলা করেছেন। কুদ্দুসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।

নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নাটোর শহরের মিরপাড়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে সিয়াম হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মিরপাড়া মসজিদ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম মিরপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে দুপুরে পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে মিরপাড়া মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে সিয়াম। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে সে সবার অগোচরে গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তার সঙ্গে থাকা অন্য শিশুরা সিয়ামকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।

পরে স্থানীয়রা পুকুরে নেমে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সিয়ামকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
ঈদে ৭ দিন বন্ধ থাকবে অধস্তন আদালত

ঈদে ৭ দিন বন্ধ থাকবে অধস্তন আদালত

 

এদিকে এ ঘটনায় আরেক শিশু গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারির অভিযোগে দুজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারির অভিযোগে দুজনের কারাদণ্ড
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা আব্দুল হাকিম (৪৮) এবং মৌড়াইল এলাকার বাসিন্দা কালু মিয়া (৩৮)। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও ২৫০ টাকা করে জরিমানা করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন-এর ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩টি আসনের মোট ১১টি টিকিট উদ্ধার করা হয়।

রেলওয়ে থানা পুলিশ জানায়, টিকিট কালোবাজারি রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গাড়িচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু | কালের কণ্ঠ