• ই-পেপার

রাস্তা নিয়ে বিরোধ

হামলার পর \'লুকিয়ে রাখা\' আহত বৃদ্ধার মৃত্যু

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক

শেরপুর প্রতিনিধি
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক
সংগৃহীত ছবি

শেরপুরের শ্রীবরদী সীমান্তের চোরাপথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণজোড়া বিওপির টহলদল শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকায় পাহাড়ি জঙ্গলের ভেতর থেকে তাদের আটক করে। পরে রাত ৯টার দিকে আটক ব্যক্তিদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন ভোলা জেলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জলদাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকী গ্রামের নয়নতারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জলদাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। এ ছাড়া আটকদের মধ্যে চারজন শিশু রয়েছে। 
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মানবপাচারকারী চক্র জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে শেরপুর সীমান্তের চোরাপথে তাদেরকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, মো. সাজু, মো. আজিবর ও কালু মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নেওয়ার মৌখিক চুক্তি হয়েছিল। বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরে এসে পৌঁছান। পরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে তারা অবস্থান নেন। বিজিবির কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে তাদের ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে হারিয়াকোনা পাহাড়ের জঙ্গল থেকে তাদের আটক করে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ৯ জনের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।’
 

কাগতিয়া দরবারে আশুরা মহফিল

অনলাইন ডেস্ক
কাগতিয়া দরবারে আশুরা মহফিল

কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফে শোহাদায়ে কারবালা স্মরণে ৭৪তম আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

তিনি বলেন, মহররমের দশম দিন আশুরা নামে পরিচিত। এই দিনেই ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক, নির্মম ও নির্দয় ঘটনার সাক্ষী হয় পৃথিবীবাসী। প্রিয় নবী (দ.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-কে ফোরাত নদীর তীরে শহীদ করা হয়। এর মাধ্যমে প্রমাণিত হয়, যুগে যুগে যারাই আল্লাহ ও রসুল (দ.)-এর পথে থাকবেন তারাই বিভিন্নভাবে আঘাতের শিকার হবেন। কারবালার আদর্শ অর্জিত হয় ত্যাগ ও কোরবানির মধ্য দিয়ে।

মাহফিলে সভাপতিত্ব করেন মুনিরীয়া যুব তবলিগ কমিটির মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল প্রমুখ।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি

অনলাইন ডেস্ক
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি

বগুড়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মসজিদের ইমামের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মহানগরীর সবুজবাগ এলাকায় আবদুল আলিম (৪২) নামের ওই ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ি ঘেরাও করে ওই ইমামকে গণপিটুনি দিয়েছেন।

অভিযুক্ত আবদুল আলিম বগুড়া মহানগরীরর সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার শিক্ষক। নির্যাতনের শিকার শিশুটি ওই মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাদরাসা ছুটি হলেও পরিবারের কেউ শিশুটিকে আনতে যাননি। এ সময় মাদরাসার শিক্ষক আবদুল আলিম শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যান। সেখান থেকে একই এলাকার নিজের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি পরিবারের কাছে ফিরে ঘটনা খুলে বললে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকালে তারা ইমামের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করেন। তখন এলাকার বিপুল সংখ্যক বিক্ষুব্ধ নারী ও পুরুষ তাকে বেধড়ক মারপিট ও পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও লাঞ্ছিত হন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, অনেক কষ্টে জনতার হাত থেকে ইমামকে রক্ষা করে থানায় এনেছি।  তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার (২৬ জুন) টানা ছয় ঘণ্টা ঢাকা জেলার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নে পাগলা রেলস্টেশন এলাকায় নির্মিতব্য সেতুর পাশে গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে।

এ জন্য আজ শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ছয় ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তাই গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

হামলার পর \'লুকিয়ে রাখা\' আহত বৃদ্ধার মৃত্যু | কালের কণ্ঠ