• ই-পেপার

নিরাপত্তাকর্মীদের দায়িত্বে অবহেলা

বশেমুরবিপ্রবি লাইব্রেরি থেকে ৯১ কম্পিউটার চুরি!

সুনামগঞ্জে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ
সংগৃহীত ছবি

সুনামগঞ্জে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল। 

সুনামগঞ্জ জেলা বিএনপির পুরাতন বাসস্টেশনস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের গিয়ে পথসভায় মিলিত হয়ে কর্মসূচি শেষ করেন।

বক্তারা বলেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে। নাশকতা, নৈরাজ্যের অপচেষ্টা হলে দেশবাসীকে নিয়ে অপশক্তিকে প্রতিরোধ করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুর রশিদ আমিন, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া প্রমুখ।

জামালপুর

মাছের ঘেরে পড়ে থাকা লাগেজে মিলল যুবকের মরদেহ

জামালপুর প্রতিনিধি
মাছের ঘেরে পড়ে থাকা লাগেজে মিলল যুবকের মরদেহ
সংগৃহীত ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাছের ঘের থেকে লাগেজবন্দি অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৩টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে বেনুয়ারচর বাজার পাশে আলমাছ আলীর মালিকানাধীন একটি মাছের ঘেরের এক কোনে একটি লাগেজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সন্দেহ হলে তারা লাগেজটি খুলে ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইসলামপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘মরদেহে পচন ধরেছে। এ কারণে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে যুবককে হত্যার পর মরদেহটি লাগেজে ভরে মাছের ঘেরে ফেলে রাখা হয়।’

নাটোর

জুট মিলে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ৬

নাটোর প্রতিনিধি
জুট মিলে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ৬
সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে জুট মিলে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জুন) পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- পাবনা জেলার আটঘরিয়া উপজেলার হায়দারপুর নতুন পাড়া গ্রামের মৃত বিল্লাল মিথ্যার ছেলে মাহতাব মৃধা (৩২), একই এলাকার মাছিমপুর গ্রামের আকুব্বর প্রামানিকের ছেলে লিটন প্রামাণিক (৪৬)। তারাপ্রাসা গ্রামের গোলাম হোসেনের ছেলে সেলিম হোসেন (৩২), চরঘোশপুর গ্রামের মিঠু শিখির ছেলে সাদ্দাম হোসেন (৩৫), একই গ্রামের মোফাজ্জল মন্ডলের ছেলে আব্দুল খালেক (৩৪) এবং কষাখালী গ্রামের আজগর হোসেনের ছেলে সাগর শেখ (২২)।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানান, গত মে মাসের ৩০ তারিখে লালপুর থানার অর্জুনপুর শ্রীরামগাড়ি গ্রামে সাজিদ জুট মিলে ১২/১৪ জনের একদল ডাকাত হামলা চালায়। তারা জুট মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও চারজন স্টাফকে বেঁধে রেখে ৮৩ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সাজিদ  জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, নাটোর ডিবি পুলিশ ও লালপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত টিম অনুসন্ধান চালিয়ে এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। এসময় ৩০০ কেজি তামার তার ডাকাতির কাজে ব্যবহৃত মিনি পিক আপ আপ এবং ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ সক্রিয় রয়েছে।

গলাচিপা

কার্টনের ভেতরে মিলল নবজাতকের মরদেহ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
কার্টনের ভেতরে মিলল নবজাতকের মরদেহ
ছবি: কালের কণ্ঠ

পটুয়াখালীর গলাচিপায় কার্টনের মধ্যে থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার সংলগ্ন আকন বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গলাচিপা উপজেলার বাদুরা বাজারের আকন বাড়ির সামনে স্থানীয়রা কার্টনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরে তারা গলাচিপা থানার পুলিশকে সংবাদ দেয়। পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মগে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বশেমুরবিপ্রবি লাইব্রেরি থেকে ৯১ কম্পিউটার চুরি! | কালের কণ্ঠ