• ই-পেপার

‘আমি তৈরি তুমি এসো, ভালোবেসে গ্রহণ কর’, লিখে নারীর আত্মহত্যা

এমপি রায়হান সিরাজী

বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি, যা হতাশাজনক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি, যা হতাশাজনক
ছবি: কালের কণ্ঠ

রংপুর-১ আসনের সংসদ সদস্য ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব রায়হান সিরাজী বলেছেন, প্রতিবছর তিস্তা নদীর ভাঙনে শত শত পরিবার বাড়িঘর ও জমিজমা হারালেও চলতি বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য নির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি, যা তিস্তা পাড়ের মানুষের জন্য হতাশাজনক।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে শনিবার (২০ জুন) সকাল ১১টায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের দ্বিতীয় তিস্তা সেতুর দক্ষিণ পার্শ্বে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে করা মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এমপি রায়হান সিরাজী বলেন, আমরা আন্দোলনের কৃতিত্ব নিতে চাই না। সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে সঙ্গে নিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করব। 

সিরাজী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্দোলনের মহানায়ক আসাদুল হাবিব দুলু এখন মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তার নেতৃত্বে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছি। তাই এখনও আমরা আশাবাদী। 

মানববন্ধনে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সিনিয়র সদস্য অধ্যক্ষ আব্দুল গণি, অধ্যক্ষ শফিকুল ইসলাম, মাওলানা নায়েবুজ্জামান, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা মমিনুল ইসলাম ও সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত শুক্রবার পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেন। সে সময় তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্ত্রীর তালাকের পর শ্বশুরবাড়িতে গিয়ে যুবকের আত্মহনন

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
স্ত্রীর তালাকের পর শ্বশুরবাড়িতে গিয়ে যুবকের আত্মহনন
ফাইল ছবি

ফরিদপুরের নগরকান্দায় স্ত্রী একতরফা তালাক দেওয়ায় শ্বশুরবাড়ি এসে গলায় ফাঁস দিয়ে আব্দুল কারিম মুন্সী (৪২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে শ্বশুরের বসতঘরের সিঁড়ির আড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত আব্দুল কারিম মুন্সী পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে। তিনি নগরকান্দার আলগাদিয়া গ্রামের মো. ওমর আলী শেখের জামাতা ছিলেন। সম্প্রতি পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।

স্থানীয়রা জানায়, আব্দুল কারিম মাদকাসক্ত ছিলেন। তিনি কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না। সংসারে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এমন অবস্থায় কোরবানি ঈদের এক সপ্তাহ আগে আব্দুল কারিমকে একতরফাভাবে তাকে তালাক দেন তার স্ত্রী। এর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরই জেরে শুক্রবার দিবাগত রাতে আলগাদিয়া গ্রামে এসে শ্বশুর ওমর আলীর টিনশেড বসতঘরের সিঁড়ির আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, খবর পেয়ে আব্দুল কারিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেন্দুয়ায় বিষপানে বৃদ্ধের আত্নহত্যা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় বিষপানে বৃদ্ধের আত্নহত্যা
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় বিষপানে আন্জু মিয়া নামে এক বৃদ্ধ আত্মহত্যার করেছেন।শনিবার (২০ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আনজু মিয়া (৬৫) উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম গ্রামের মৃত ডেলু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনজু মিয়া কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১২টায় সবার অগোচরে বিষপান করলে পরিবারের লোকজন প্রথমে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, বৃদ্ধ আনজু মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আগস্টে নতুন দুই রুটে চলবে ঢাকা-পাবনা ট্রেন : রেলমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
আগস্টে নতুন দুই রুটে চলবে ঢাকা-পাবনা ট্রেন : রেলমন্ত্রী
সংগৃহীত ছবি

চলতি বছরের আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, চলতি বছরের আগস্টে দুটি রুটে নতুন করে ট্রেন চলাচল শুরু হবে। এরমধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল। পরে চলাচল শুরু হবে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন। ইতিমধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। দ্রুতই কোচ আসছে।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, এটি বাস্তবায়ন করবার জন্য প্রাথমিক পর্যায়ে যেসব কার্যক্রম থাকে, সেটা ইতিমধ্যে চালু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি, ডিপিপি প্রণয়ন করা হয়েছে। দ্রুততম সময়ে এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার।

পরিবহনখাতে শৃঙ্খলা ফেরানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।

এ সময় পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরেফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

‘আমি তৈরি তুমি এসো, ভালোবেসে গ্রহণ কর’, লিখে নারীর আত্মহত্যা | কালের কণ্ঠ