• ই-পেপার

উপকূলে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব, থেমে থেমে বৃষ্টি

শরণখোলায় ১৩০ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে ৪০০০ মানুষ

  • ১০০০ স্বেচ্ছাসেবক, ১৪টি মেডিক্যাল টিম প্রস্তুত

বিয়ের চারদিন পরই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
বিয়ের চারদিন পরই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম ওরফে সাগর  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (০৫ জুন) রাত সাড়ে ৯ টায় উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের জহিরের খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত সাগর (২৫) একই এলাকার সৌদি প্রবাসী বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুন নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর। বিয়ের পর শুক্রবার রাতে বন্ধু রিফাতকে সঙ্গে নিয়ে চরএলাহী বাজার থেকে মোটরসাইকেলে ঘুরতে বের হন তিনি। পথে জহিরের খামার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সাগর ও রিফাত দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করা হলে সাগরের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পথে তার মৃত্যু হয়। আহত রিফাত বর্তমানে নোয়াখালী মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম জানান, ঘটনাটি নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়
সংগৃহীত ছবি

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে সড়ক-মহাসড়কে। এর প্রভাব পড়েছে যমুনা সেতুতেও। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন সেতু পার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ২৫ হাজার ১৩২টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।

শনিবার (৬ জুন) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এরমধ্যে আলাদা করে দুটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ সময়ে যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল ও সড়কে দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া সেতুর উপরে গাড়ি আটকে থাকায় সেতুর দুই পাশেই যানজট কিংবা ধীরগতি ছিল।’

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ এবং ময়মনসিংহের ২৩ জেলার যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে যমুনা সেতু দিয়ে ১৮-২০ হাজারে যানবাহন পারাপার করে। ঈদসহ যেকোনো উৎসবের ছুটিকে যানবাহনের সংখ্যা দুই থেকে তিন গুণ বৃদ্ধি পায়।

ভাঙ্গুড়া

প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার আশ্বাসে টাকা দিয়ে বিপাকে পড়েছে অর্ধশতাধিক মানুষ। ভিজিডি কার্ড, পানির পাম্প ও সরকারি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সোহেল রানার বিরুদ্ধে। ক্ষুব্ধ ভুক্তভোগীরা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় প্রায় ৩০ ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরো পড়ুন
বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না : আসিফ মাহমুদ

বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না : আসিফ মাহমুদ

 

অভিযুক্ত সোহেল রানা উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির একটি ওয়ার্ড কমিটির সহসভাপতি।

ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েক মাসে উপজেলার রাঙ্গালিয়া,পাটুলিপাড়া, ভেড়ামারা, পারভাঙ্গুড়া ও ভাঙ্গুড়া বাজার এলাকার অনেকের কাছ থেকে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করেন সোহেল। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, ‘সরকারি চালের কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ছয় হাজার টাকা নেওয়া হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও কোনো কার্ড পাইনি।’

হোটেল কর্মী তায়জাল হোসেন বলেন, ‘সরকারি ঘর দেওয়ার আশ্বাসে ৫০ হাজার টাকা দিয়েছিলাম। টাকা দেওয়ার প্রমাণও আছে। কিন্তু কোনো ঘর পাইনি।’

আরো পড়ুন
তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা

তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা

 

ভুক্তভোগীদের দাবি, এমনভাবে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সাত থেকে আট মাস পার হলেও কোনো সরকারি সুবিধা মেলেনি। এ অবস্থায় শুক্রবার রাতে কয়েকজন ভুক্তভোগী ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় সোহেল রানাকে আটক করেন। পরে তাকে মারধর করে থানায় সোপর্দ করা হয়।

পুলিশ হেফাজতে থাকায় অভিযোগের বিষয়ে সোহেল রানার বক্তব্য পাওয়া যায়নি।

তবে তার স্ত্রী শিখা বলেন, ‘আমার স্বামী চিটার সবাই জানে। কিন্তু লোকজন টাকা দিছে কেন। এখন তারা মারছে। তাই টাকা পরিশোধ।’

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সোহেল সরকারি বিভিন্ন সুবিধা দেওয়া কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করার বিষয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। যেহেতু এসব সুবিধা প্রদানের বিষয় উপজেলা প্রশাসন সম্পর্কিত। তাই তাদের প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি তথ্য সংগ্রহ করে সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
আলবার খান সামি। সংগৃহীত ছবি

নেত্রকোনা সদর উপজেলার বাইপাস সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আলবার খান সামি (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামি পৌর শহরের চকপাড়া এলাকার ইসলাম উদ্দিন খান চঞ্চলের বড় ছেলে এবং নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের নাতি। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সামি শুক্রবার গভীর রাতে বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শরণখোলায় ১৩০ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে ৪০০০ মানুষ | কালের কণ্ঠ