• ই-পেপার

এ যেন আরেক লালসালু, রাতারাতি তৈরি তুফান পীরের মাজার

গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২৬
সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের একটি মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাতে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী সামসুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখসহ আরো ৩০–৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রবিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের বাসন থানার কলাম্বিয়া গার্মেন্টসের সামনে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশে একত্রিত হয়ে মিছিল বের করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, পালিয়ে যাওয়ার আগে মিছিল থেকে ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না’ বলে পুলিশের দায়িত্বে বাধা ও হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘মামলার পর বাসন, গাছা, টঙ্গী পূর্ব ও পশ্চিম, পূবাইল, কোনাবাড়ী ও কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মাগুরা

গাঁজা সেবনকারীকে আটকের ঘটনায় ২ গ্রামবাসীর সংঘর্ষ, ৬ জন জেলহাজতে

মাগুরা প্রতিনিধি
গাঁজা সেবনকারীকে আটকের ঘটনায় ২ গ্রামবাসীর সংঘর্ষ, ৬ জন জেলহাজতে
ছবি: কালের কণ্ঠ

মাগুরার মহম্মদপুরে গাঁজা সেবনকারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে মাগুরার বিচারিক আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার রাতে উপজেলার মৌশা এলাকায় গাঁজা সেবনকারী আজমকে আটক করায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। 

স্থানীয় বাসিন্দা আব্দুল আলীমসহ অন্যরা জানান, কানুটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসানের ছেলে আজম মৌশা এলাকায় রবিবার রাতে গাঁজা সেবন করছিলেন। সে সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে কানুটিয়া ও মৌশা গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন এবং এলাকায় আতঙ্ক বিরাজ করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মাগুরার বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

নরসিংদীতে বজ্রাঘাতে নিহত মাদরাসাছাত্রদের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে বজ্রাঘাতে নিহত মাদরাসাছাত্রদের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
ছবি : কালের কণ্ঠ

নরসিংদীর মনোহরদীতে বজ্রাঘাতে নিহত তিন মাদরাসা শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহান নিহতদের পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তানশির বিল্লাহ এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া প্রমুখ।

স্থানীয় সূত্র জানায়, নিহত তিন মাদরাসাছাত্রের নাম জহিরুল ইসলাম (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১২)। তারা যথাক্রমে কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় একটি মাদরাসা ও এতিমখানায় অধ্যয়নরত ছিলেন।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানায় মাগরিবের নামাজের অজু করার সময় বজ্রাঘাতে এ দুর্ঘটনা ঘটে।

বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা মো. সাদেক খান। সংগৃহীত ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মো. সাদেক খান নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রহমতপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদেক খান উপজেলার রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, সাদেক খান বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তার সাদেক খানকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

তবে সাদেক খানের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এ যেন আরেক লালসালু, রাতারাতি তৈরি তুফান পীরের মাজার | কালের কণ্ঠ