বাংলাদেশে কনকা, গ্রি এবং হাইকো ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী ইলেকট্রো মার্ট গ্রুপ (এসডিজি) ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬ অর্জন করেছে। সম্প্রতি ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’-এ বাংলাদেশে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদানের জন্য ৫৯টি টেকসই ব্র্যান্ড উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারটি দেওয়া হয়ছে। বাংলাদেশে ইলেকট্রনিকস পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়োত্তর সেবার মাধ্যমে জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা নং- ৭, ৮, ৯, ১২ ও ১৩ বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
ইলেকট্রো মার্ট গ্রুপ বাংলাদেশে দারিদ্র্য, অসমতা, জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ ছাড়া দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইলেকট্রো মার্ট গ্রুপ বাংলাদেশে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তি ও নকশা, নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশের জন্য নিরাপদ কাঁচামাল ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও পণ্যের জীবনচক্রের প্রতিটি ধাপে টেকসই চর্চা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি; এর ফলে তাদের উৎপাদন প্রক্রিয়া জাতিসংঘের বিভিন্ন লক্ষ্যমাত্রা-বিশেষ করে এসডিজি-৭, ৮, ৯, ১২ এবং ১৩-এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে।

ইলেকট্রো মার্ট লিমিটেড জাতিসংঘের পাঁচটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাথে সামঞ্জস্য রেখে তাদের কার্যক্রম পরিচালনা করে। কম্পানির প্রধান কর্মসূচিগুলো সরাসরি এই লক্ষ্য গুলোর সাথে সম্পৃক্ত। SDG ৭: সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি: জ্বালানি-সাশ্রয়ী পণ্য এবং বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ-সাশ্রয়ী এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদন করছে। SDG 8: শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (সরকারি রাজস্ব ও অর্থনীতিতে অবদান) প্রতিষ্ঠানটি শুল্ক, ভ্যাট, কর এবং অন্যান্য ফি প্রদানের মাধ্যমে সরকারি রাজস্বে বিশেষ অবদান রাখছে। প্রতিষ্ঠানটি প্রত্যক্ষভাবে ৭ হাজারেরও বেশি এবং পরোক্ষভাবে ১০ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছি, যা স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। SDG 9: শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো (স্থানীয় উৎপাদন)-আমদানি-নির্ভর ব্যবসা থেকে সরে এসে প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জে আধুনিক ও অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ কারখানায় পণ্য উৎপাদন শুরু করেছে। SDG 12: দায়িত্বশীল ভোগ ও উৎপাদন- প্রতিষ্ঠানটি তাদের কর্মকাণ্ডের প্রতিটি স্তরে পরিবেশ-বান্ধব ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছে, যা বর্জ্য হ্রাস করে এবং একই সাথে জ্বালানি ও অর্থ সাশ্রয় করে। SDG 13: জলবায়ু সংরক্ষণ।
বিশ্বের ১৮০টির'ও অধিক দেশে সমাদৃত ইলেকট্রনিক্স ব্যান্ড কনকা ও গ্রী ইলেকট্রো মার্ট গ্রুপের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। গ্রাহকদের আস্থা, বিশ্বমানের পণ্য এবং নিরবিছিন্ন চাহিদার কারণে কনকা ও গ্রী ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রতিষ্ঠানটিকে ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে পরিণত হতে সহায়তা করে। গ্রুপটি ২০১৮ সাল সাথে বিশ্বের শীর্ষ স্থানীয় দু'টি ব্র্যান্ড কনকা ও গ্রী এবং নিজস্ব ব্র্যান্ড হাইকো ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য সামগ্রী নারায়ণগঞ্জে স্থাপিত কারখানায় উৎপাদন করছে। ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিঃ চায়নার সাথে যৌথ প্রযুক্তির শেয়ারের মাধ্যমে গ্রাহকদেরকে পরিবেশবান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নিত্য নতুন কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য সামগ্রী গ্রাহকদেরকে সরবরাহ করে যাচ্ছে। গ্রী, কনকা ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। বিশ্বের শীর্ষ স্থানীয় ব্র্যান্ড কনকার রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেক্ট্রিক ক্যাটল, গ্যাস স্টোভ, ইনফ্রেইড কুকার, প্রেসার কুকার, রাইস কুকার, ইলেক্ট্রিক আয়রনসহ বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্সের পণ্য। বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড গ্রী'র রয়েছে সিলিং, ওয়াল, ক্যাসেট, ভিআরএফ, ডাকটেড ও চিলার এয়ারকন্ডিশনার, পোর্টেবল এসি, এয়ারফিউরিফায়ার, ডিহিউমিডিফায়ার, এয়ারকুলার, এয়ার সার্কুলেটর ফ্যান এবং এয়ারকার্টেন।
ইলেকট্রো মার্ট গ্রুপ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিকস ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সাথে উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করছে। বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা, আস্থা এবং নির্ভরতার ফলস্বরুপ ইলেকট্রো মার্ট গ্রুপ এখন বহি বিশ্বেও স্বীকৃতি অর্জন করছে। গ্রুপের ডিএমডি নুরুল আফছার বলেন প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে যা আগামীর পথ চলার প্রতিটি মুহূর্তে আমাদেরকে আরো দায়িত্বশীল ও কর্ম অনুপ্রেরণা প্রদান করবে। গ্রাহক, শুভানুধ্যায়ী, ক্রেতা ও ভোক্তাদের অবিচল আস্থা, অফুরন্ত ভালোবাসা এবং নির্ভরতার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।