• ই-পেপার

কাল শনিবার ব্যাংক খোলা থাকবে

বিশ্ববাজারে ফের কমল সোনার দাম

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম

বিশ্ববাজারে সোনার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। ডলার এবং তেলের দামের ঊর্ধ্বগতির কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরো বাড়াতে পারে— এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে সোনার বাজারে।

বার্তা সংস্থা রয়টার্স–এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা ১১ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৫২৭ দশমিক ৬০ ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম প্রায় ০ দশমিক ২ শতাংশ কমেছে।

আরো পড়ুন
সোনার দাম আরো কমল

সোনার দাম আরো কমল

 

এ ছাড়া জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মেরেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার রয়টার্সকে বলেন, সোনার দাম কমার প্রধান কারণ হচ্ছে ডলার। দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকায় ডলারের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপার দামও কমেছে। শুক্রবার রুপার দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ৫৩ ডলারে নেমেছে।

এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৯৫৫ দশমিক ৬৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৫ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

আরো পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জামায়াতের

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জামায়াতের

 

দেশের বাজারে সোনার দাম
দেশীয় বাজারে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এ ছাড়া— ২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

দাম বাড়ার পর সোনার দাম আজ কত?

অনলাইন ডেস্ক
দাম বাড়ার পর সোনার দাম আজ কত?

টানা ৩ দফা কমানোর পর গতকাল বৃহস্পতিবার দেশের বাজারে বেড়েছে সোনার দাম। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতকাল সকাল থেকেই কার্যকর হয়েছে। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন
হজের বিশেষ ১০ ফজিলত

হজের বিশেষ ১০ ফজিলত

 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২০ মে সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

নিলামে আরও ১০ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিলামে আরও ১০ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার বাজারে তারল্য বাড়াতে ও রিজার্ভের ভিত শক্ত করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এবার নিলামের মাধ্যমে ৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের কাট-অফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের বাজার স্থিতিশীল রাখা এবং রিজার্ভের পতন ঠেকানোর অংশ হিসেবেই নিয়মিত বিরতিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শুধু চলতি মে মাসেই কয়েক দফায় ব্যাংকগুলো থেকে মোট ৫৬ কোটি ৫০ লাখ (৫৬৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রেমিট্যান্স বা প্রবাসী আয় এবং রপ্তানি প্রবাহ ইতিবাচক থাকায় দেশের ব্যাংকগুলোতে এখন ডলারের সরবরাহ বেড়েছে। উদ্বৃত্ত থাকা ব্যাংকগুলো থেকে এই মুদ্রা কিনে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত।

খাত সংশ্লিষ্টদের মতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ডলারের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। এই অর্থবছরের শুরু থেকেই কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত সব মিলিয়ে মোট ৬২৩ কোটি ৮৫ লাখ বা ৬ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে।

ঈদের আগে ২০ দিনে রেমিট্যান্সে এলো ২৬২ কোটি ডলার

অনলাইন ডেস্ক
ঈদের আগে ২০ দিনে রেমিট্যান্সে এলো ২৬২ কোটি ডলার

আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)। সে হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে আসছে এক হাজার ৬০৯ কোটি টাকার বেশি রেমিট্যান্স।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার।

এ ছাড়া ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।