অর্থসচিব ও অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেছেন, টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশের সর্বস্তরের জনগণকে পেনশন কাঠামোর আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ১৮ বছর বা তদূর্ধ্ব জনগোষ্ঠীকে সর্বজনীন পেনশন স্কিম—প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এর আওতায় আনা গেলে দেশে সুসংগঠিত সামাজিক ও আর্থিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠবে।

শনিবার (১১ মে) জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “জাতীয় পেনশন কর্তৃপক্ষের সক্ষমতা ও সম্ভাবনা” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ সচিব বলেন, সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম আরো জোরদার করতে হবে। এ জন্য সেমিনার, কর্মশালা ও অংশীজনদের নিয়ে সভা আয়োজনের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার নির্দেশনা দেন তিনি।

আরো পড়ুন

সাইবার পুলিশ ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি কার্যকর যোগাযোগ কৌশল তৈরির ওপরও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতীয় পেনশন কর্তৃপক্ষকে অর্থ বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কর্মশালায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের বিদ্যমান চ্যালেঞ্জ ও তা মোকাবেলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন স্কিমের যৌক্তিকতা, বৈশিষ্ট্য, বিনিয়োগ ও নিবন্ধন পরিস্থিতি, আগামী দুই মাসের কর্মপরিকল্পনা এবং বিধিমালা সংশোধনের বিষয়ও আলোচনায় উঠে আসে।

অংশগ্রহণকারীরা কম আয়ের জনগোষ্ঠীকে পেনশন স্কিমে অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশে ও বিদেশে অবস্থিত সরকারি অফিস ও বাংলাদেশ মিশনগুলোকে প্রচারণা কার্যক্রমে সম্পৃক্ত করার তাগিদ দেন। এ ছাড়া পেনশন স্কিমগুলোকে আরো জনবান্ধব ও সহজলভ্য করতে প্রয়োজনীয় বিধি-বিধান সংশোধনের সুপারিশ করা হয়।

আরো পড়ুন

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার, মেসি কি আছেন

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা, যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম, শরীফ নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান এবং মহাব্যবস্থাপক ড. মো. আশরাফুজ্জামান।