• ই-পেপার

‘এনসিপি-জামায়াত-শিবির ছাত্রদলের বিরুদ্ধে মব তৈরি করছে’

জনহিতকর কর্মসূচিতে কাটল ডা. জুবাইদার জন্মদিন

অনলাইন ডেস্ক
জনহিতকর কর্মসূচিতে কাটল ডা. জুবাইদার জন্মদিন

সম্পূর্ণ অনাড়ম্বরপূর্ণ পরিবেশে জনহিতকর নানা কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) তাদের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালন করেছে। নিজের জন্মদিনে কোনো রকমের শোডাউন না করার বিষয়ে আগে থেকেই তিনি কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ফলে জেডআরএফ কর্তৃক রাজধানীতে গতকাল দিনব্যাপী অনাড়ম্বরপূর্ণ ও জনকল্যাণমূলক বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। 

মহাখালীর টিএন্ডটি মহিলা কলেজে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে জেডআরএফ। জনহিতকর কর্মসূচিগুলোর মধ্যে ছিল- দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা প্রদান। তাদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ। মানবতার কল্যাণে দেশের দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সহায়তামূলক কার্যক্রম। 

রাজধানীর টিএন্ডটি মহিলা কলেজ ছাড়াও মহাখালী ওয়্যারলেস গেট এলাকাতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালের শুরুতেই ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অতঃপর নানা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনটি উপলক্ষে রাজধানীর মহাখালী টিএন্ডটি মহিলা কলেজ মিলনায়তনে কোরআন খতম, সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে  স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ, পথশিশুদের মধ্যে খাবার পরিবেশন এবং কলেজ মাঠে গাছের চারা রোপণ করা হয়। জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান নিজের জন্মদিন উপলক্ষে সব ধরনের আড়ম্বরতা পরিহার করে জনহিতকর এবং দেশের ও মানুষের জন্য কল্যাণমূলক কাজকেই উৎসাহিত করেন। ঢাকায় আয়োজন করা হয় এক শিরোনামহীন সেমিনারের। কোনো রকমের ব্যানার কিংবা পোস্টার কিছুই ছিল না এতে। এমনকি অনুষ্ঠানে ছিলেন না কোনো সভাপতিও। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি বলেছেন, ডা. জুবাইদা রহমান আপন মেধায় এবং মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী। তিনি জন্মদিনের আড়ম্বরতা বা জাঁকজমক আয়োজন সমর্থন করেন না। আজকের এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে। তিনি প্রচার নয়, মানুষের কল্যাণ করাই বেশি পছন্দ করেন। 

মঈন খান বলেন, জুবাইদা রহমান মেধাবী প্রজন্ম তৈরিতে সব সময়ই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন।

পরে ড. আবদুল মঈন খান কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে নিমগাছ রোপণ করেন। এ ছাড়া পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলওয়াত করেন মহাখালী টিএন্ডটি কলোনি মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ নুরুল ইসলাম নাফিজ। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির সহ স্বাস্থ্যবিষয়ক সহ সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন চৌধুরী উপস্থিত ছিলেন।  

এ ছাড়া যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডাক্তার ফারুক আহমেদ, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ড্যাবের সহ প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, বেসরকারি মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক মাহমুদুল হাসান, ডা. তানজীন রুবাইয়াত আফিফ, ডা. মেহেদী হাসান শুভ, ডা. রাসেল হোসেন, ডা. ইকরামুল হাসান সৌরভ, ডা. রিয়াদ মোহাম্মদ, ডা. মাহিদুল হক মাহিন, ডা. জহুরুল ইসলাম, ডা. কাইয়ুম হোসেন লিফাত, ডা. জিহাদুল মোতালেব মার্শাল, ডা. রায়হান আমিন ফাহিম, ডা. শিবাত ইসলাম চৌধুরীসহ টিএন্ডটি মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

সেনা কর্মকর্তা পরিচয়ে ফোন করে এনসিপি নেতা আকরামকে হুমকি

নিজস্ব প্রতিবেদক
সেনা কর্মকর্তা পরিচয়ে ফোন করে এনসিপি নেতা আকরামকে হুমকি

সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে একটি নম্বর থেকে ফোন করে এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন এনসিপি নেতা আকরাম। তিনি ফেসবুক পোস্টে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ব্রিগেডিয়ার রাশেদ পরিচয় দিয়ে একটি নম্বর থেকে ফোন করে তাকে ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেত যেতে বলা হয়।

আকরাম বলেন, কচুক্ষেত তার কাছে না গেলে নাকি আমার সর্বনাশ করে ছাড়বে—এই বলে হুমকি দেয়। আমাকে বারবার কচুক্ষেত গিয়ে তার সঙ্গে দেখা করতে বলে। পরে তাকে আইনগতভাবে আমি কচুক্ষেত যেতে বাধ্য না বললে গালাগাল করে ফোন কেটে দেয়।

আকরাম বলেন, আমি জানি না সে আসলে কে। আমার সঙ্গে ঘটা জিনিসটা পাবলিক করে রাখলাম। সত্যিই যদি সেনাবাহিনী এখনো রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে বা হস্তক্ষেপ করার চিন্তা করে, তাহলে তারা বড় ভুল চিন্তা নিয়ে আগাচ্ছে। আর কেউ সেনাবাহিনীর নামে এভাবে সাধারণ জনগণকে হুমকি দিলে সেটা আল্টিমেটলি সেনাবাহিনীর বদনাম হয়। তাদের উচিত এইসব প্রতারকদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করা।

আকরাম হুসাইনের ওই পোস্টে মন্তব্যের ঘরে আরো কয়েকজন একই নম্বর থেকে ফোন পাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তারা বলছেন, সম্ভবত কোনো প্রতারক চক্র সেনাবাহিনীর নাম ব্যবহার করে এটি করছে।

ইউনূসের বিচার দাবিতে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
ইউনূসের বিচার দাবিতে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ
সংগৃহীত ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাখালীতে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিল থেকে ৩ জনকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী টার্মিনালের মূল সড়কে কয়েকজন আওয়ামী লীগের ব্যানারে জড়ো হয়। তারা হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূস ও নুরজাহানের বিচার দাবি করেন। এ সময় তাদের হাতে শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

আটকরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগের কয়েকজন মিছিল করেছে। তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

জুবাইদা রহমান প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করে যাচ্ছেন : মঈন খান

অনলাইন ডেস্ক
জুবাইদা রহমান প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করে যাচ্ছেন : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ডা. জুবাইদা রহমান আপন মেধায় এবং মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী।

ডা. জুবাইদা রহমান জন্মদিনের আড়ম্বরতা বা জাঁকজমক আয়োজন সমর্থন করেন না জানিয়ে মঈন খান আরো বলেন, আজকের এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে। জুবাইদা রহমান মেধাবী প্রজন্ম তৈরিতে সব সময়ই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনটি উপলক্ষে রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনা মূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মধ্যে খাবার বিতরণ এবং গাছের চারা রোপণ করা হয়।

পরে ড. আব্দুল মঈন খান কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে নিমগাছ রোপণ করেন। পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান। 

এর বাইরে যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডাক্তার ফারুক আহমেদ, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ড্যাবের সহ প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডাক্তার মেহেদী হাসান, সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসানসহ তিনটি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

‘এনসিপি-জামায়াত-শিবির ছাত্রদলের বিরুদ্ধে মব তৈরি করছে’ | কালের কণ্ঠ