• ই-পেপার

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক ৮ দিনে সমাপ্ত, রায় আজ

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক ৮ দিনে সমাপ্ত, রায় আজ
সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় রায় ঘোষণা করা হবে আজ বুধবার (১৭ জুন)। এদিন দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই রায় ঘোষণা করবেন।

জানা গেছে, ৯ জুন মামলার আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। এ মামলায় সর্বমোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ঘটনার ২৭ দিনের মাথায় এবং অভিযোগপত্র জমা দেওয়ার ১৩ দিনের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ।

গত ২১ মে নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় ভুক্তভোগী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে সেদিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে পুলিশ আটক করে। সেসময় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এসময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মনির।

এর আগে, 

শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা

অনলাইন ডেস্ক
শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা। ছবি : সংগৃহীত

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় অস্বীকার করে জানিয়েছেন, যা হয়েছে সব কিছু ওপর মহলের নির্দেশেই করেছেন তারা।

রবিবার (১৪ জুন) একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে এবং বুধবার (১৭ জুন) সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ফারজানা রূপাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। এ সময় ৫ আগস্টের আগে-পরে সাবেক প্রধানন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে, মোজাম্মেল বাবু দাবি করেন—এগুলো এআই দ্বারা তৈরি।

এদিকে গত ৭ মে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারের পাঠানোর আদেশ এবং জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

প্রসিকিউশন বলছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে এই দুই সাংবাদিক মিথ্যা তথ্য প্রচার করে হত্যাযজ্ঞের ঘটনা আড়াল করেছেন।

সাবেক এমপি হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু

অনলাইন ডেস্ক
সাবেক এমপি হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু
সংগৃহীত ছবি

বরিশালের আগৈলঝাড়ায় ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতাসহ দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু হচ্ছে আজ বুধবার (১৭ জুন)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বিচার কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর সাক্ষ্যগ্রহণ পর্ব শুরুর মধ্য দিয়েই মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারিক ধাপে অগ্রসর হবে।

মামলার চার আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন। অপরদিকে পলাতক রয়েছেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ।

এর আগে গত ২০ মে ট্রাইব্যুনাল চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ জুন দিন নির্ধারণ করা হয়।

মামলার ভুক্তভোগী দুজন হলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিপক্ষ। তাদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, ওই পরিকল্পনার অংশ হিসেবে তৎকালীন পুলিশ সুপার এহসান উল্লাহকে নির্দেশনা দেওয়া হয়। পরে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি টিপু ও কবিরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এরপর আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কে কথিত ‘ক্রসফায়ারের’ ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

অনলাইন ডেস্ক
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত। সংগৃহীত ছবি

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত। মঙ্গলবার (১৬ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগের) সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত বলেন, আমাকে এ পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।

পদত্যাগের বিষয়ে সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, এখন পুরোপুরি প্র্যাক্টিসে মনোনিবেশ করতে চাই। ১১ জুন থেকে বিদেশে ছিলাম। সোমবার দেশে এসে পদত্যাগের চিঠি দিয়েছি।

আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, তিনি নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে আশিক রুবাইয়াত এ দায়িত্ব পালন করছিলেন।