জুলাই গণ-অভ্যুত্থানের বৈষম্যহীন আদর্শের সঙ্গে জাতীয় বাজেট প্রস্তাবনার সামঞ্জস্য নেই বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বাজেটের অনেক ক্ষেত্রে বিশেষ করে কর খাতে এখনো বৈষম্য বিদ্যমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৩ জুন) রাজধানীর লেক শোর হোটেলে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করতে গিয়ে এ মন্তব্য করেছেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।




