• ই-পেপার

আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
সংগৃহীত ছবি

রাজধানীর আদাবরে আল আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযানে নামে যৌথ বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। তারা ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ‘সোমবার রাতে ৯৯৯-এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে। চালক আল-আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রাজধানীতে যানজটের ১০ কারণ

রাজধানীতে যানজটের ১০ কারণ

জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে যুবসমাজকে আলোচনার মূল টেবিলে রাখার আহ্বান

জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে যুবসমাজকে আলোচনার মূল টেবিলে রাখার আহ্বান

হাতিরঝিলে ‘ঢাকা ২৫কে’ ম্যারাথন শুক্রবার

হাতিরঝিলে ‘ঢাকা ২৫কে’ ম্যারাথন শুক্রবার

যাত্রাবাড়ীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি | কালের কণ্ঠ