• ই-পেপার

বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ আর নেই

বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ আর নেই

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেনানায়ক লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন (বীর উত্তম) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। 

মুক্তিযুদ্ধের সময় জিয়াউদ্দিন ১ নম্বর সেক্টরের অধীনে ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন।

মোহাম্মদ জিয়াউদ্দিন ১৯৩৯ সালের ২২ নভেম্বর চট্টগ্রামের (বর্তমান কক্সবাজার) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পহরচান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ কাশেম এবং মা মজিদা খাতুন। 
জিয়াউদ্দিন বীর উত্তম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সিডিএ ছাড়ার পর তিনি আমৃত্যু চট্টগ্রাম নগরীর স্বনামধন্য প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে জিয়াউদ্দিন পাকিস্তান সেনাবাহিনী ত্যাগ করে মেজর আবু তাহের, মেজর মুহাম্মদ আবুল মঞ্জুর এবং ক্যাপ্টেন বজলুল গণি পাটোয়ারীকে নিয়ে অ্যাবোটাবাদ সেনানিবাস থেকে ২৫ জুলাই ১৯৭১ সালে সীমান্ত পেরিয়ে ভারতের দেবীগড়ে পৌঁছান এবং ২৭ জুলাই দিল্লি পৌঁছান। জিয়াউদ্দিন এবং অন্যরা ৭ আগস্ট কলকাতায় পৌঁছান। এরপর তাকে জেড ফোর্সের অধীনে ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়।

মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক তিন দিন আগে ১৩ ডিসেম্বর সিলেটের এমসি কলেজ যুদ্ধে জিয়াউদ্দিন অগ্রভাগে ছিলেন। ১৫ ডিসেম্বরের মধ্যে মুক্তিবাহিনী এবং যৌথ বাহিনী সিলেটের সদর দরজায় কড়া নাড়তে শুরু করে। শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় সিলেটে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। স্বাধীনতার পর জিয়াউদ্দিনকে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত করা হয়।

মিঠামইনে বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

মিঠামইনে বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

একদিনের ব্যবধানে দুই প্রবাসীর মৃত্যু, বড়লেখায় শোক

একদিনের ব্যবধানে দুই প্রবাসীর মৃত্যু, বড়লেখায় শোক

রায়পুরায় বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা

রায়পুরায় বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা

বন্যাদুর্গত এলাকায় মার্কসবাদী বাসদের ত্রাণ বিতরণ

বন্যাদুর্গত এলাকায় মার্কসবাদী বাসদের ত্রাণ বিতরণ

বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ আর নেই | কালের কণ্ঠ