চিত্রনায়িকা রুনা খান এবার ধরা দিলেন এক ভিন্নরূপে। যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তার নতুন সিনেমা ‘নীলপদ্ম’-তে। ছবিটি এবারের ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ‘বাংলাদেশ প্যানারোমা’ জায়গা পেয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্রে কাজ করার অভিজ্ঞতার কথা জানালেন এই অভিনেত্রী।




