ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, স্পেন-পেরু
সরাসরি, রাত ১-১০ মিনিট, ডিএজেডএন
টেনিস
ফ্রেঞ্চ ওপেন ফাইনাল
হাইলাইটস, রাত ১০-৩০ মিনিট, টেন ২

ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, স্পেন-পেরু
সরাসরি, রাত ১-১০ মিনিট, ডিএজেডএন
টেনিস
ফ্রেঞ্চ ওপেন ফাইনাল
হাইলাইটস, রাত ১০-৩০ মিনিট, টেন ২

ক্রিকেট
বাংলাদেশ-অস্ট্রেলিয়া, প্রথম ওয়ানডে
সরাসরি, সকাল ১১টা
লর্ডস টেস্ট
ইংল্যান্ড-নিউজিল্যান্ড
হাইলাইটস, রাত ৯-৩০ মিনিট, টেন ২

ক্রীড়া প্রতিবেদক : বগুড়ায় জাকির হাসানের সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৮৫ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাটিং করে জাকিরের ১১৯ রানের ইনিংসের সৌজন্যে ৩৬৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দল। এ ছাড়া ইফতেখার হোসেনের ব্যাট থেকে আসে ৭০ রান। জবাবে ২৭৯ রানে অল আউট হয় জিম্বাবুয়ে।

বিশ্বকাপের মঞ্চে নামার আগে চোট হানা দিয়েছে ব্রাজিল দলে। ছিটকে গেছেন ওয়েসলি। ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের জায়গায় দলে ডাকা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে। মিসরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে চোটে পড়েন ওয়েসলি। ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় ঊরুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে মেডিক্যাল পরীক্ষায় তাঁর বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর চোট ধরা পড়ে। ফলে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় এই তরুণ ফুটবলারের। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করে। দলে যুক্ত হওয়া ২৬ বছর বয়সী এদেরসন ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। রয়টার্স