ক্রিকেট
অস্ট্রেলিয়া-পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে
সরাসরি, বিকেল ৫-৩০ মিনিট

ফুটবল
ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট
আফগানিস্তান-বাংলাদেশ, সরাসরি
রাত ১টা, সোলহ স্পোর্টস ১ ও ইউটিউব
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
সুইডেন-গ্রিস, সরাসরি
রাত ১১টা, ডিএজেডএন
স্পেন-ইরাক, সরাসরি
রাত ১টা, ট্যাপম্যাড ও ডিএজেডএন
ফ্রান্স-আইভরি কোস্ট, সরাসরি
রাত ১-১০ মিনিট, ট্যাপম্যাড ও ডিএজেডএন

নতুন প্রধান কোচ হিসেবে আন্দোনি ইরাওলার সঙ্গে মৌখিক চুক্তিতে পৌঁছেছে লিভারপুল। গত শনিবার আর্নেস্লটের বিদায়ের পর থেকে ইংলিশ ক্লাবটির কোচের দায়িত্ব নেওয়ার পথে সবচেয়ে এগিয়ে ছিলেন তিনি। ৪৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচের সঙ্গে লিভারপুলের দুই বছরের চুক্তি হতে পারে।
দি অ্যাথলেটিক

সর্বশেষ বিশ্বকাপ জেতার ২৪ বছর পেরিয়েছে, হেক্সা মিশন সফল হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। গত পাঁচটি বৈশ্বিক আসরের মধ্যে ২০১৪ সালে নিজেদের মাটিতেই সবচেয়ে ফেভারিট ছিল সেলেসাওরা। সেবার ফর্মের তুঙ্গে ছিলেন অন্যতম সুপারস্টার নেইমার। আসন্ন বিশ্বকাপে তাঁকে নিয়ে খুব বেশি মাতামাতি নেই, ইনজুরির কারণে ফিটনেস সমস্যায় দলের অন্যতম নির্ভরতাও নন তিনি। তবু তাঁকে নিয়েই সংবাদ সম্মেলনে প্রশ্ন শুনে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো বললেন, ‘প্রতিবার আমরা সংবাদ সম্মেলনে আসি, তখনই নেইমারকে নিয়ে কথা বলতে হয়। নেইমার, নেইমার, নেইমার—এটাই যেন প্রধান বিষয় হয়ে দাঁড়ায়।’ এমনটা হওয়ার যথেষ্ট কারণও আছে, অনেক জল্পনা-কল্পনার পর বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই পাওয়া এই ফরোয়ার্ড ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন কি না তা নিয়ে আছে সংশয়। সব মিলিয়ে এবারের ফুটবল মহাযজ্ঞে হট ফেভারিট নয় তারা। বিষয়টি বরং সুবিধাজনকই মনে হচ্ছে কাসেমিরোর।
কাসেমিরোর মতে, একধাপ পিছিয়ে থেকে শুরু করাটা দলকে চাপমুক্ত রাখবে, ‘হয়তো এবার আমরা একধাপ পিছিয়ে আছি, তবে আমরা পুরোপুরি সতর্ক ও প্রস্তুত আছি এবং এটি সব সময়ই একটি ইতিবাচক দিক। আমরা সবচেয়ে বড় ফেভারিট নই। অবশ্যই আমরা ভালো ফর্মে আছি, অভিজ্ঞ ও তরুণ প্রতিভার মিশ্রণে আমাদের একটি শক্তিশালী স্কোয়াডও রয়েছে।’ যুক্তরাষ্ট্রে পৌঁছে এসব কথা বলেছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ কাসেমিরো। রিও ডি জেনিরো থেকে রওনা হয়ে গত পরশু সকালে নিউজার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন কোচ কার্লো আনচেলোত্তি ও তাঁর শিষ্যরা। বিমান থেকে নেমে ৫০ মিনিটের বাসযাত্রা করে নেইমারদের যেতে হয়েছে নিউজার্সির বাস্কিং রিজ এলাকায় অবস্থিত ‘দ্য রিজ’ হোটেলে। নিরিবিলি পরিবেশে অবস্থিত এই হোটেলেই বিশ্বকাপ চলাকালে পরিচালিত হবে ব্রাজিল দলের আবাসন ও প্রস্তুতির গুরুত্বপূর্ণ কার্যক্রম। মূলত খেলোয়াড়দের সর্বোচ্চ গোপনীয়তা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এই ভেন্যু নির্বাচন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এখান থেকে মরিসটাউনে নিউইয়র্ক রেড বুলসের মালিকানাধীন কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টার মাত্র ১৫ মিনিট দূরে। অত্যাধুনিক সুযোগ-সুুবিধাসংবলিত এই ভেন্যুতেই নিজেদের প্রস্তুতি সারবে সেলেসাওরা। সেই প্রস্তুতির পুরো সময়ই সারা বিশ্বের দৃষ্টি নিবদ্ধ থাকবে নেইমারের দিকে, কারণ তিনি চোটের সঙ্গে লড়ছেন। কাসেমিরো বলেছেন, ‘২৬ জনের স্কোয়াডে সে একজন খেলোয়াড় মাত্র। দলের অন্যদের মতো তারও নিজস্ব ভূমিকা রয়েছে। সবকিছু ধাপে ধাপে এগোতে হবে। আগে সুস্থ হয়ে মাঠে ফিরুক, তারপর দলের প্রধান ভূমিকায় থাকার বিষয়টি ভাবা যাবে।’ রয়টার্স