• ই-পেপার

অল্প কথায়

জয়-মৌয়ের স্নেহের বন্ধন

আরো খবর

আরো খবর

গতকাল ছিল অভিনেত্রী সারাহ বেগম কবরীর জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর পরিচালিত শেষ ছবি ‘এই তুমি সেই তুমি’র নতুন খবর জানা গেল। তাঁর সন্তান শাকের চিশতী জানালেন ছবিটি সেন্সরে জমা পড়েছে। শিগগিরই মুক্তি পাবে। যদিও সেন্সর বোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি এখনো জমা পড়েনি।

 

‘ক্ষুদে গানরাজ’খ্যাত হুমায়রা ঈশিকা প্রকাশ করেছেন নতুন গান ‘পরাণ’। গানটির কথা ও সুর করেছেন মেজবাহ বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ।

 

      মার্কিন অল-ফিমেল রক ব্যান্ড ‘এল৭’র বেসিস্ট জেনিফার ফিঞ্চ আর নেই। দীর্ঘদিন বিরল ধরনের ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

 

অন্তর্জাল

চাঁদ মেরা দিল

চাঁদ মেরা দিল
‘চাঁদ মেরা দিল’ ছবির দৃশ্য

জিও হটস্টারে এসেছে হিন্দি রোমান্টিক ড্রামা ‘চাঁদ মেরা দিল’। অনন্যা পান্ডে ও লক্ষ্য লালওয়ানি অভিনীত এবং বিবেক সোনি পরিচালিত ছবিটি মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। কলেজ পড়ুয়া প্রেমিক-প্রেমিকা আরাব ও চাঁদনিকে ঘিরে গল্প। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কারণে তারা তড়িঘড়ি করে বিয়ে করে। দাম্পত্য জীবনে নতুন দায়িত্ব এবং অনিশ্চয়তার মুখোমুখি হয়ে কিভাবে তাদের সম্পর্ক পরিণতির পথে এগিয়ে যায়, তাই তুলে ধরা হয়েছে ছবিটিতে।

চলচ্চিত্র

নবাব

নবাব
‘নবাব’ ছবিতে শুভশ্রী গাঙ্গুলী ও শাকিব খান

অভিনয়ে শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত। পরিচালনা জয়দীপ মুখার্জি। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

 

গল্পসূত্র : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনন্যা চ্যাটার্জিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করার পর নাম ছড়িয়ে পড়ে সিবিআই অফিসার রাজিব চৌধুরীর। তার সাক্ষাৎকার নিতে মরিয়া ক্রাইম রিপোর্টার সালমা। আবিষ্কৃত হয় সালমার একই কলেজের সহপাঠী নবাবই আসলে সিবিআই অফিসার রাজিব। এক অপরকে পছন্দ করলেও বিভিন্ন কারণে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নতুন করে প্রেমের সম্পর্ক শুরু হতে না হতেই খুন ও ধর্ষণের মামলায় জড়িয়ে যায় রাজিব।

 

টিভি হাইলাইটস

টক টু আল জাজিরা

টক টু আল জাজিরা

আল জাজিরার ‘টক টু আল জাজিরা’র মুখোমুখি হয়েছেন প্রখ্যাত ব্রিটিশ স্থপতি মিনা হাসমান। তিনি সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান তাপপ্রবাহ ও চরম গরমের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে এখনই আমাদের শহরগুলোর নকশা ও অবকাঠামোকে নতুনভাবে অভিযোজিত করা জরুরি। দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে।