এই সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক হলো খ্যাতনামা বলিউড নির্মাতা-প্রযোজক রাজকুমার হিরানির। শুক্রবার জিও হটস্টারে এসেছে কমেডি-থ্রিলারটি। ভারতে গোয়াতে মুখ্যমন্ত্রীর ছেলেকে অপহরণ করা হয়। অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা পেদ্রোর ওপর দায়িত্ব পড়ে তাকে উদ্ধারের। অনিচ্ছা সত্ত্বেও দক্ষ হ্যাকার প্রীতমের সঙ্গে জুটি বাঁধতে হয় পেদ্রোকে। অভিনয়ে আরশাদ ওয়ার্সি, বিক্রান্ত মাসি, বীর হিরানি, মোনা সিং, বোমান ইরানি প্রমুখ।
ভিয়েতনামে এশিয়ার সেরা ছবি ‘রইদ’
অন্তর্জাল
প্রীতম অ্যান্ড পেদ্রো

চলচ্চিত্র
ভালোবাসলেই ঘর বাঁধা যায় না

অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা প্রমুখ। পরিচালনা জাকির হোসেন রাজু। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : গরিবের ওপর অত্যাচার সহ্য করতে পারে না সূর্য খান। অজান্তা তাকে ভালোবাসে। দুই পরিবারের সদস্যরাই তাদের সম্পর্কের কথা জানে। সূর্যদের বাড়িতেই কাজ করে আলো। তার মাকে খুন করেছিল সূর্যের বড় ভাই তূর্য। এর পর থেকে আলো এই বাড়িতেই থাকে। একদিন দলবল নিয়ে আলোকে খুন করার চেষ্টা করে তূর্য। সূর্য এসে আলোকে বাঁচায় এবং তাকে বিয়ে করে বাড়ি ছেড়ে যায়।
টিভি হাইলাইটস
রিফ্রেম

ভবিষ্যতে কি আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকা আরো শক্তিশালী হবে, না কি কমে যাবে? সেই প্রশ্নকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক সভাপতি সিলভিয়া ফার্নান্দেজের সঙ্গে কথা বলেছেন কেনেথ রথ। ‘রিফ্রেম : সিলভিয়া ফার্নান্দেজ’—দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।
টিভি হাইলাইটস
যে কোনো প্রয়োজনে কল করুন

আরটিভিতে রাত ৮টায় রয়েছে একক নাটক ‘যে কোনো প্রয়োজনে কল করুন’। রচনা কাজী শাহিদুল ইসলাম, পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, তানজিন তিশা, মাসুদ হারুন, স্বর্ণলতা প্রমুখ। ২০২১ সালের কোরবানির ঈদের নাটকটি আজ আবার দেখাবে আরটিভি।
