• ই-পেপার

টিভি হাইলাইটস

যে কোনো প্রয়োজনে কল করুন

অন্তর্জাল

প্রীতম অ্যান্ড পেদ্রো

প্রীতম অ্যান্ড পেদ্রো
‘প্রীতম অ্যান্ড পেদ্রো’ সিরিজের দৃশ্য

এই সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক হলো খ্যাতনামা বলিউড নির্মাতা-প্রযোজক রাজকুমার হিরানির। শুক্রবার জিও হটস্টারে এসেছে কমেডি-থ্রিলারটি। ভারতে গোয়াতে মুখ্যমন্ত্রীর ছেলেকে অপহরণ করা হয়। অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা পেদ্রোর ওপর দায়িত্ব পড়ে তাকে উদ্ধারের। অনিচ্ছা সত্ত্বেও দক্ষ হ্যাকার প্রীতমের সঙ্গে জুটি বাঁধতে হয় পেদ্রোকে। অভিনয়ে আরশাদ ওয়ার্সি, বিক্রান্ত মাসি, বীর হিরানি, মোনা সিং, বোমান ইরানি প্রমুখ।

চলচ্চিত্র

ভালোবাসলেই ঘর বাঁধা যায় না

ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
শাকিব খান ও অপু বিশ্বাস

অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা প্রমুখ। পরিচালনা জাকির হোসেন রাজু। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : গরিবের ওপর অত্যাচার সহ্য করতে পারে না সূর্য খান। অজান্তা তাকে ভালোবাসে। দুই পরিবারের সদস্যরাই তাদের সম্পর্কের কথা জানে। সূর্যদের বাড়িতেই কাজ করে আলো। তার মাকে খুন করেছিল সূর্যের বড় ভাই তূর্য। এর পর থেকে আলো এই বাড়িতেই থাকে। একদিন দলবল নিয়ে আলোকে খুন করার চেষ্টা করে তূর্য। সূর্য এসে আলোকে বাঁচায় এবং তাকে বিয়ে করে বাড়ি ছেড়ে যায়।

টিভি হাইলাইটস

রিফ্রেম

রিফ্রেম

ভবিষ্যতে কি আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকা আরো শক্তিশালী হবে, না কি কমে যাবে? সেই প্রশ্নকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক সভাপতি সিলভিয়া ফার্নান্দেজের সঙ্গে কথা বলেছেন কেনেথ রথ। রিফ্রেম : সিলভিয়া ফার্নান্দেজ’—দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।

সন্তানদের পাশে বসিয়ে ‘কবুল’ বললেন আমির

সন্তানদের পাশে বসিয়ে ‘কবুল’ বললেন আমির

পূর্ব ঘোষণা মতে গতকাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরী স্প্র্যাট। দুই বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর গতকাল মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে একান্ত ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন তিনি। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হয় তাঁদের বিয়ে। আমির ও গৌরীদুজনেরই আগের সংসারের সন্তানরা সেখানে উপস্থিত ছিলেন। ছেলে জুনায়েদ খান, আজাদ ও মেয়ে আইরা খানকে পাশে রেখেই কবুল বললেন আমির। এ ছাড়া নির্মাতা আশুতোষ গোয়ারিকর, অভিনেত্রী এলি আভরাম, সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিক রাজ ঠাকরে এবং কৌতুকশিল্পী বীর দাসও ছিলেন ঘরোয়া আয়োজনে।