■ দীর্ঘ ১৯ বছর পর ফিরছে বলিউডের ‘আওয়ারাপান’-এর সিক্যুয়াল ‘আওয়ারাপান ২’। গতকাল প্রকাশিত হয়েছে টিজার।
■ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন ছবি ‘ইথা’। কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবনী অবলম্বনে নির্মিত ছবিটি। আর এই নাম নিয়েই আপত্তি তুলেছেন শিল্পীর পরিবারের সদস্যরা এবং মহারাষ্ট্রের জাতীয় কংগ্রেস পার্টির নেতারা।
■ প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুপ্রতীক্ষিত কনসার্ট। বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফরম করার কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আয়োজনটি স্থগিত করে কর্তৃপক্ষ।



