• ই-পেপার

অন্তর্জাল

অ্যালায়েন্স

আরো খবর

আরো খবর

      দীর্ঘ ১৯ বছর পর ফিরছে বলিউডের ‘আওয়ারাপান’-এর সিক্যুয়াল ‘আওয়ারাপান ২’। গতকাল প্রকাশিত হয়েছে টিজার। 

 

      মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন ছবি ‘ইথা’। কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবনী অবলম্বনে নির্মিত ছবিটি। আর এই নাম নিয়েই আপত্তি তুলেছেন শিল্পীর পরিবারের সদস্যরা এবং মহারাষ্ট্রের জাতীয় কংগ্রেস পার্টির নেতারা।

 

      প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুপ্রতীক্ষিত কনসার্ট। বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফরম করার কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আয়োজনটি স্থগিত করে কর্তৃপক্ষ।

চলচ্চিত্র

আশিকী

আশিকী
‘আশিকী’ ছবিতে অঙ্কুশ হাজরা ও নুসরাত ফারিয়া

অভিনয়ে অঙ্কুশ হাজরা, নুসরাত ফারিয়া, রজতাভ দত্ত প্রমুখ। পরিচালক অশোক পতি। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

 

গল্পসূত্র : রাহুল খুব রসিক ও বন্ধুত্বপরায়ণ ছেলে। দিল্লিতে পড়াশোনা করে। ছুটিতে হায়দরাবাদ ফিরছে। শ্রুতিও খুব হাসিখুশি মেয়ে, ভাইয়ের সঙ্গে দেখা করতে হায়দরাবাদ যাচ্ছে। নাটকীয়ভাবে দুজনের দেখা হয় বিমানবন্দরে। খুনসুটি থেকে দুজনের বন্ধুত্ব, পরে ভালোবাসায়  রূপ। সেই ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় শিব। সব বাধা পেরিয়ে রাহুল ও শ্রুতি কি এক হতে পারবে?

টিভি হাইলাইটস

অপারেশন বারবারোসা

অপারেশন বারবারোসা

সোভিয়েত ইউনিয়নে জার্মান আগ্রাসনের তিন মাস পেরিয়ে গেছে। উভয় পক্ষই ব্যাপক প্রাণহানির মুখে পড়ে, কিন্তু যুদ্ধ বন্ধের আলামত তখনো দেখা যায়নি। মস্কোর উপকণ্ঠে পৌঁছে জার্মান সেনাবাহিনী এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়, সামনে এগোনোর কোনো পথই খোলা ছিল না। ডয়চে ভেলের ‘অপারেশন বারবারোসা—ওয়ার অব ইনিহিলেশন’-এর দ্বিতীয় পর্বটি দেখা যাবে দুপুর ১টা ১৫ মিনিটে।

 

টিভি হাইলাইটস

তেরেকেটে সারেগামা

তেরেকেটে সারেগামা
‘তেরেকেটে সারেগামা’ নাটকের দৃশ্য

রাত ৮টায় আরটিভিতে রয়েছে একক নাটক ‘তেরেকেটে সারেগামা’। রচনা জুয়েল এলিন, পরিচালনায় রতন হাসান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির, মুকিত জাকারিয়া প্রমুখ। ২০২১ সালের রোজার ঈদের নাটকটি আজ আবার দেখাবে আরটিভি।