• ই-পেপার

অন্তর্জাল

লক আপ—সিজন ২

চলচ্চিত্র

সুজন মাঝি

সুজন মাঝি
ফেরদৌস ও নিপুণ

অভিনয়ে ফেরদৌস, নিপুণ, কাজী হায়াৎ। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সকাল ১০টা, বৈশাখী টিভি।

গল্পসূত্র : আয়েশাকে কুপ্রস্তাব দেয় গ্রামের মাতবর সরকার। রাজি না হলে ভিটামাটি ছাড়ার হুমকি দেয়। আয়েশা নিজের পায়ের চপ্পল ছুড়ে মারে মাতবরকে। সেই চপ্পল দিয়েই ছোট দুই সন্তানের সামনে আয়েশাকে মারধর করে অসৎ মাতবর। আয়েশার বড় সন্তান সুজন সেই চপ্পল সযত্নে তুলে রাখে; একদিন মায়ের অপমানের যোগ্য জবাব দেবে বলে। সময়ের পরিক্রমায় সেই অত্যাচারী মাতবরের বিলেতফেরত মেয়ে পারুল প্রেমে পড়ে সুজনের।

টিভি হাইলাইটস

সিংহের সঙ্গে জীবন

সিংহের সঙ্গে জীবন

এনিম্যাল প্লানেটে রাত ৮টা ৪৬ মিনিটে রয়েছে লাইফ অ্যামং লায়নস। এই প্রামাণ্যচিত্রে দক্ষিণ-পশ্চিম কেনিয়ার মাসাই মারা উপত্যকায় বসবাসকারী একটি সিংহের দলের জীবন অনুসরণ করেছেন নির্মাতা। দলের প্রতিটি সদস্যের স্বতন্ত্র বৈশিষ্ট্য, পারস্পরিক সম্পর্ক এবং প্রতিদিনের টিকে থাকার সংগ্রাম এতে জীবন্তভাবে তুলে ধরা হয়েছে।

টিভি হাইলাইটস

তোকেই মন ছুঁয়ে যায়

তোকেই মন ছুঁয়ে যায়
‘তোকেই মন ছুঁয়ে যায়’ নাটকের দৃশ্য

এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে একক নাটক তোকেই মন ছুঁয়ে যায়। রচনা মোসাব্বের হোসেন মুয়ীদ, পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে আরশ খান, ফারিয়া রহমান পারু, সারজিন হোসেন, রাশেদ এমরান প্রমুখ। কোরবানির ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।

চিত্রগ্রাহক আবু হেনা বাবলু আর নেই

চিত্রগ্রাহক আবু হেনা বাবলু আর নেই
আবু হেনা বাবলু

সত্তর ও আশির দশকের ব্যস্ত চিত্রগ্রাহক আবু হেনা বাবলু আর নেই। গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে তিনি না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলে নিশ্চিত করেছেন কাহিনিকার ও চিত্র পরিচালক ছটকু আহমেদ। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ চিত্রগ্রাহক সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন। ছটকু আহমেদ বলেন, আমি তাঁর সঙ্গে অনেক ছবি করেছি। খুব ভালো মনের মানুষ ছিলেন। ১৯৯১ সালে পিতা মাতা সন্তান ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। যত দূর জানতে পেরেছি, তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। আবু হেনা বাবলুর চিত্রগ্রহণে নির্মিত ছবির মধ্যে রয়েছে অশিক্ষিত, গরমিল, অশান্তিলালু মাস্তান