■ ‘কে-পপ ডেমন হান্টারস’-এর গান ‘গোল্ডেন’ গেয়ে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন গায়িকা ইজে। এবার এলো গায়িকার বিয়ের খবর। নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। হবু বর স্যাম কিমের সঙ্গে এরই মধ্যে বাগদান সেরেছেন।
■ ভারতের দক্ষিণাঞ্চলের তারকা অভিনেতা আল্লু অর্জুনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হায়দরাবাদের নামপল্লি আদালত। দুই বছর আগে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর বিশেষ প্রদর্শনীতে পদদলিত হয়ে মারা যান এক নারী। সেই মামলায় আল্লুকে আদালতে হাজির হওয়ার এই আদেশ দিয়েছেন আদালত।
■ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবন ও সংগ্রাম নিয়ে তথ্যচিত্র বানাবে আমির খানের প্রতিষ্ঠান। এটি বানাবেন স্বাতি চক্রবর্তী ভাটকল।




