অ্যামাজন প্রাইম ভিডিওতে আজ এসেছে রোমান্টিক ড্রামা ‘ইওর ফল্ট : লন্ডন’। গত বছর মুক্তি পাওয়া ছবি ‘মাই ফল্ট : লন্ডন’-এর দ্বিতীয় কিস্তি এটি। গল্পে দেখা যাবে, আগের চেয়েও গভীর প্রেমে মগ্ন নোয়া ও নিক। তবু তাদের সম্পর্ক কঠিন পরীক্ষার মুখে পড়ে। উচ্চশিক্ষার জন্য নোয়া অক্সফোর্ডে পাড়ি জমায়, আর নিক ক্রমেই কাজের চাপে ডুবে যেতে থাকে। দূরত্ব, পরিবর্তিত অগ্রাধিকার এবং নতুন সম্পর্কের টানাপোড়েনের মধ্যে কি তাদের ভালোবাসা টিকে থাকতে পারবে? অভিনয়ে আশা ব্যাংকস, ম্যাথ্যু ব্রুম, স্কারলেট রাইনার প্রমুখ।
সুইফটের বিয়ের তারিখ ফাঁস করলেন মামদানি
অন্তর্জাল
ইওর ফল্ট : লন্ডন

চলচ্চিত্র
পোড়ামন

অভিনয়ে মাহিয়া মাহি, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন। পরিচালক জাকির হোসেন রাজু। দুপুর ২টা, ৩০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : ভাড়া না দিতে পারায় বাড়িছাড়া হয় পরী ও তার মা। তাদের থাকার ব্যবস্থা করে সুন্দরপুরের ডানপিটে ছেলে সুজন। ধীরে ধীরে পরীর সঙ্গে তার ভালোবাসা গড়ে ওঠে। পরীর মা-ও রাজি। কিন্তু পরে অন্য ছেলের সঙ্গে পরীকে বিয়ে দিতে চায়। বাধা দেওয়ায় সুজনকে পুলিশে ধরিয়ে দেয় মা। সুজন-পরীকে এক করার চেষ্টা করে পুলিশ অফিসার আবিদ; কিন্তু নেমে আসে নির্মম পরিণতি।
টিভি হাইলাইটস
মেকিং পিস

তালেবান শাসনে আফগান নারীরা এক কঠিন প্রশ্নের মুখোমুখি। নিজেদের অধিকার ও ভবিষ্যৎ রক্ষায় নিপীড়কদের সঙ্গে আলোচনায় বসা কি প্রয়োজনীয়, নাকি তা তাদের সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল? আল জাজিরার প্রামাণ্যচিত্র ‘মেকিং পিস : নানাবতি—দ্য লাস্ট নেগোসিয়েশন’-এ সেই জটিল দ্বন্দ্ব ও বাস্তবতার অনুসন্ধান করা হয়েছে। দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
৭ কিলো ১ গ্রাম

এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘৭ কিলো ১ গ্রাম’। সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে এটি। রচনা জুয়েল এলিন, পরিচালক শামস করিম। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া, মীম চৌধুরী, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, ঝুনা চৌধুরী প্রমুখ।
