নেটফ্লিক্সে এসেছে আট পর্বের থাই ড্রামা সিরিজটি। মেক নামের এক আদর্শবাদী তরুণ আইনজীবীকে ঘিরে গল্প। এমন একটি অপরাধে তাকে ফাঁসানো হয়, যা সে করেনি। নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া মেক হাত মেলায় আরেক আইনজীবী জিত্রির সঙ্গে। ন্যায়বিচারের সন্ধানে এক বিপজ্জনক লড়াইয়ে জড়িয়ে পড়ে তারা। অভিনয়ে নাট কিচারিত, রাথা ফংগাম প্রমুখ।
চলচ্চিত্র
যোগাযোগ
অন্তর্জাল
দি এভিল লইয়ার

টিভি হাইলাইটস
ডিসক্যালকুলিয়া

পৃথিবীর বহু মানুষের কাছে গাণিতিক সংখ্যা যেন এক অচেনা ভাষা। কেন এমন হয়, তার কারণ উদঘাটনে কাজ করছেন বিজ্ঞানীরা। এ নিয়ে ডয়চে ভেলের ‘টুডে টুমরো’র আজকের পর্ব ‘ডিসক্যালকুলিয়া—হোয়াট ইফ নাম্বারস স্টপড মেকিং সেন্স?’ দেখা যাবে রাত ৯টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
খুশবু

দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে মেগাসিরিজ ‘খুশবু’। পরিচালক সাজ্জাদ সুমন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম, সামিরা খান, মিষ্টি ঘোষ, সাকিব হোসাইন, সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন, মারিয়া মউ প্রমুখ।
অল্প কথায়
আজ আসছে ‘ক্রাক প্লাটুন’

সাতটি গান নিয়ে ‘মুক্তিযুদ্ধের গান’ নামের একটা অ্যালবামের ঘোষণা দিয়েছিলেন গীতিকার শেখ রানা। এর মধ্যে প্রকাশিত হয়েছে দুটি গান। আজ প্রকাশিত হবে তৃতীয় গান ‘ক্রাক প্লাটুন’। গানটির সুর করেছেন এহসান রাহী, সংগীত করেছেন অটোমনাল মুন, কণ্ঠ দিয়েছেন নাহিদ হাসান। শেখ রানা বলেন, ‘২০২১ সালে প্রথম অ্যালবামটির পরিকল্পনা করেছিলাম। মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অনেক গানই আছে। সময়ভিত্তিক মানে ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর—এই
সময়ের মধ্যে বিষয়ভিত্তিক গান নেই বললেই চলে। আমরা এর আগে ২৫ মার্চ ও ১৭ এপ্রিল নিয়ে দুটি গান প্রকাশ করেছি। ক্রাক প্লাটুন হচ্ছে তৃতীয় গান। আগামী দিনে আরো চারটি গান করব। সেগুলো ১৬ ডিসেম্বরের মধ্যেই হবে।’ অ্যালবামটিতে গবেষক হিসেবে কাজ করেছেন মাশরুর ইমতিয়াজ।
