• ই-পেপার

চলচ্চিত্র

ঢাকা অ্যাটাক

অন্তর্জাল

কেপ ফিয়ার

কেপ ফিয়ার
‘কেপ ফিয়ার’ সিরিজের দৃশ্য

এ সপ্তাহে অ্যাপল টিভি প্লাসে এসেছে দুই পর্বের সিরিজ কেপ ফিয়ার। জন ডি. ম্যাকডোনাল্ডের উপন্যাস দি এক্সিকিউশনারস অবলম্বনে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। এতে অ্যামি অ্যাডামস ও প্যাট্রিক উইলসন অভিনয় করেছেন এক সফল দম্পতির চরিত্রে, যাদের শান্ত জীবন ওলটপালট হয়ে যায় এক দণ্ডপ্রাপ্ত খুনি ম্যাক্স কেডির ফিরে আসায়। এই চরিত্রে আছেন হাভিয়ের বারডেম।

টিভি হাইলাইটস

মুখ দেখে রোগ নির্ণয়

মুখ দেখে রোগ নির্ণয়

ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির আগাম সংকেত দেয় আমাদের মুখগহ্বর। মুখের ঘা, মাড়ির রোগ, দাঁতের ক্ষয় এমনকি জিহ্বা দেখে এসব বুঝতে পারেন চিকিৎসক। ডয়চে ভেলের স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ইন গুড শেপ-এর আজকের পর্ব হোয়াট ইওর মাউথ ক্যান রিভিল অ্যাবাউট ইওর হেলথ। দেখা যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

ধার মতিন

ধার মতিন
‘ধার মতিন’ নাটকে মোশাররফ করিম

বৈশাখী টেলিভিশনের কোরবানির ঈদের নাটক ধার মতিন। আজ রাত ১০টায় পুনরায় একক নাটকটি প্রচার করবে চ্যানেলটি। পরিচালক রবিউল সিকদার। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, রবিউল সিকদার প্রমুখ।

আরো খবর

আরো খবর

এ মাসেই নতুন সিরিজ নিয়ে ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। ২৫ জুন হইচইতে মুক্তি পাবে তাঁর অভিনীত হেডলাইন। সোমবার বিকেলে প্রকাশিত হয়েছে সালেহ সোবহান অনিমের সিরিজটির টিজার।

ভারতের টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটের বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা জল্পনা। এবার জানা গেল, জেনিফারের হবু জীবনসঙ্গী কোনো অভিনেতা নন; তিনি সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইসমাইল উইলিয়াম।

রবিবার ছিল বিশ্ব ভিসিআর দিবস। এই দিনেই প্রায় দুই দশক পর ভিএইচএস (পুরনো ক্যাসেট টাইপ ভিডিও ফরম্যাট) ফরম্যাটে মুক্তি পেয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড এন্ডস শিরোনামের সিনেমাটি পরিচালনা করেছেন রবার্ট দোস সান্তোস।