এ সপ্তাহে অ্যাপল টিভি প্লাসে এসেছে দুই পর্বের সিরিজ ‘কেপ ফিয়ার’। জন ডি. ম্যাকডোনাল্ডের উপন্যাস ‘দি এক্সিকিউশনারস’ অবলম্বনে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। এতে অ্যামি অ্যাডামস ও প্যাট্রিক উইলসন অভিনয় করেছেন এক সফল দম্পতির চরিত্রে, যাদের শান্ত জীবন ওলটপালট হয়ে যায় এক দণ্ডপ্রাপ্ত খুনি ম্যাক্স কেডির ফিরে আসায়। এই চরিত্রে আছেন হাভিয়ের বারডেম।
টিভি হাইলাইটস
মুখ দেখে রোগ নির্ণয়
অন্তর্জাল
কেপ ফিয়ার

চলচ্চিত্র
ঢাকা অ্যাটাক

অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি, তাসকিন রহমান। পরিচালক দীপংকর দীপন। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : একটি ফ্যাক্টরি থেকে কিছু কেমিক্যাল চুরি হয়ে যায়। সেই কেমিক্যাল ব্যবহার করে বোমা বানিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ ঘটানো হয়। ঢাকা মহানগর পুলিশ তদন্তের দায়িত্ব দেয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সাজেদুল করিমকে। টিভি সাংবাদিক চৈতিও এই ঘটনার তদন্তে নামে। পুলিশ ও গণমাধ্যমের তদন্তে যা বেরিয়ে আসে সেটা বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। শেষ পর্যন্ত সহকারী পুলিশ কমিশনার আবিদ রহমানের দক্ষতায় রক্ষা পায় বাংলাদেশ।
টিভি হাইলাইটস
ধার মতিন

বৈশাখী টেলিভিশনের কোরবানির ঈদের নাটক ‘ধার মতিন’। আজ রাত ১০টায় পুনরায় একক নাটকটি প্রচার করবে চ্যানেলটি। পরিচালক রবিউল সিকদার। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, রবিউল সিকদার প্রমুখ।
আরো খবর

■ এ মাসেই নতুন সিরিজ নিয়ে ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। ২৫ জুন হইচইতে মুক্তি পাবে তাঁর অভিনীত ‘হেডলাইন’। সোমবার বিকেলে প্রকাশিত হয়েছে সালেহ সোবহান অনিমের সিরিজটির টিজার।
■ ভারতের টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটের বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা জল্পনা। এবার জানা গেল, জেনিফারের হবু জীবনসঙ্গী কোনো অভিনেতা নন; তিনি সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইসমাইল উইলিয়াম।
■ রবিবার ছিল বিশ্ব ভিসিআর দিবস। এই দিনেই প্রায় দুই দশক পর ভিএইচএস (পুরনো ক্যাসেট টাইপ ভিডিও ফরম্যাট) ফরম্যাটে মুক্তি পেয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ‘দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড এন্ডস’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করেছেন রবার্ট দোস সান্তোস।
