এ সপ্তাহে অ্যাপল টিভি প্লাসে এসেছে দুই পর্বের সিরিজ ‘কেপ ফিয়ার’। জন ডি. ম্যাকডোনাল্ডের উপন্যাস ‘দি এক্সিকিউশনারস’ অবলম্বনে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। এতে অ্যামি অ্যাডামস ও প্যাট্রিক উইলসন অভিনয় করেছেন এক সফল দম্পতির চরিত্রে, যাদের শান্ত জীবন ওলটপালট হয়ে যায় এক দণ্ডপ্রাপ্ত খুনি ম্যাক্স কেডির ফিরে আসায়। এই চরিত্রে আছেন হাভিয়ের বারডেম।
আরো খবর
অন্তর্জাল
কেপ ফিয়ার

চলচ্চিত্র
ঢাকা অ্যাটাক

অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি, তাসকিন রহমান। পরিচালক দীপংকর দীপন। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : একটি ফ্যাক্টরি থেকে কিছু কেমিক্যাল চুরি হয়ে যায়। সেই কেমিক্যাল ব্যবহার করে বোমা বানিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ ঘটানো হয়। ঢাকা মহানগর পুলিশ তদন্তের দায়িত্ব দেয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সাজেদুল করিমকে। টিভি সাংবাদিক চৈতিও এই ঘটনার তদন্তে নামে। পুলিশ ও গণমাধ্যমের তদন্তে যা বেরিয়ে আসে সেটা বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। শেষ পর্যন্ত সহকারী পুলিশ কমিশনার আবিদ রহমানের দক্ষতায় রক্ষা পায় বাংলাদেশ।
টিভি হাইলাইটস
মুখ দেখে রোগ নির্ণয়

ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির আগাম সংকেত দেয় আমাদের মুখগহ্বর। মুখের ঘা, মাড়ির রোগ, দাঁতের ক্ষয় এমনকি জিহ্বা দেখে এসব বুঝতে পারেন চিকিৎসক। ডয়চে ভেলের স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘ইন গুড শেপ’-এর আজকের পর্ব ‘হোয়াট ইওর মাউথ ক্যান রিভিল অ্যাবাউট ইওর হেলথ’। দেখা যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
ধার মতিন

বৈশাখী টেলিভিশনের কোরবানির ঈদের নাটক ‘ধার মতিন’। আজ রাত ১০টায় পুনরায় একক নাটকটি প্রচার করবে চ্যানেলটি। পরিচালক রবিউল সিকদার। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, রবিউল সিকদার প্রমুখ।
