• ই-পেপার

রাষ্ট্রীয় মর্যাদায় মুস্তাফা মনোয়ারের চিরবিদায়

স্বাধীনতার ২৫০ বছর

ঢাকায় মার্কিন দূতাবাসের সপ্তাহব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় মার্কিন দূতাবাসের সপ্তাহব্যাপী কর্মসূচি

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আমেরিকা উইক ২০২৬ নামে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আগামী সাত দিন ধরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে এ কর্মসূচি পালিত হবে। গতকাল মঙ্গলবার মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচির উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্রাস ব্যান্ডের পরিবেশনায় ফ্রিডম ২৫০ কনসার্ট, ঢাকার বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে আমেরিকান ফেয়ার এবং সিলেটে ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনীর উদ্বোধন। এ ছাড়া চারটি শহরেই বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

রাজধানীতে পুরোহিত অপহৃতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুরোহিত অপহৃতের অভিযোগ

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সুভাষ পুলিশকে জানিয়েছেন, তাঁকে ঢাকার স্বামীবাগ এলাকা থেকে অপহরণ করে মুগদায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি পালিয়ে ছাদে চলে যান এবং বাঁচার জন্য ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হন। তবে পুলিশ সুভাষের কথায় গরমিল শনাক্ত করেছে। সুভাষ পুরান ঢাকার নারিন্দায় দুর্জয় সাহা নামের এক ছাত্রের সঙ্গে ভাড়া বাসায় থাকেন।

 

ভারতীয় ভিসা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ হবে ‘টাইম স্লট’

নিজস্ব প্রতিবেদক
ভারতীয় ভিসা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ হবে ‘টাইম স্লট’

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। পরিবর্তে আবেদন জমা দেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করবে সিস্টেম। আজ বুধবার থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে। আইভ্যাক জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করছে। প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আবেদনকারীদের আলাদাভাবে টাইম স্লট নির্বাচন করতে হবে না।

 

 

ফিটনেসবিহীন যানবাহনের কারণে দূষিত হচ্ছে রাজধানীর বায়ু ও পরিবেশ

ফিটনেসবিহীন যানবাহনের কারণে দূষিত হচ্ছে রাজধানীর বায়ু ও পরিবেশ
মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে দূষিত হচ্ছে রাজধানীর বায়ু ও পরিবেশ। গতকাল কুড়িল এলাকা থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ