রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
সুভাষ পুলিশকে জানিয়েছেন, তাঁকে ঢাকার স্বামীবাগ এলাকা থেকে অপহরণ করে মুগদায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি পালিয়ে ছাদে চলে যান এবং বাঁচার জন্য ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হন। তবে পুলিশ সুভাষের কথায় গরমিল শনাক্ত করেছে। সুভাষ পুরান ঢাকার নারিন্দায় দুর্জয় সাহা নামের এক ছাত্রের সঙ্গে ভাড়া বাসায় থাকেন।


