• ই-পেপার

মানবতাবিরোধী অপরাধ মেনন-কামরুলের বিচার শুরু

মুক্তিপণে সন্তানকে ফিরে পেল পরিবার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
মুক্তিপণে সন্তানকে ফিরে পেল পরিবার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁওপাড়া গ্রামেরা আব্দুল হেলিমের ছোট ছেলে আরিফ মিয়া (১০) গত শুক্রবার চট্টগ্রামের রাউজান এলাকার বাইতুল নূর দারুসুন্নাহ মাদরাসা থেকে বের হয়। কিন্তু সেদিন থেকেই সে নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অপহরণের তিন দিন পর গত সোমবার রাতে অবশেষে নিজ পরিবারে ফিরে কিশোর আরিফ। আরিফের বাবা আব্দুল হেলিম জানান, শুক্রবার নিখোঁজের পরদিন শনিবার দুপুরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে ছেলেকে ফিরে পেতে প্রথমে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

 

 

 

যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসির যৌথ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসির যৌথ কার্যক্রমের উদ্বোধন

রাজধানীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যত্রতত্র ময়লা-বর্জ্য ফেলা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বিডি ক্লিন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। ​উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ডিএসসিসির পাঁচটি অঞ্চলের ২২টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হবে। পুরো এলাকাকে ১০টি ব্লকে বিভক্ত করে ৩১টি ঝুঁকিপূর্ণ বা হটস্পটে কাজ করবেন স্বেচ্ছাসেবকরা।

 

 

 

সংক্ষিপ্ত

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় রিমান্ড শেষে জিসান কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় রিমান্ড শেষে জিসান কারাগারে

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানকে দুই দিনের রিমান্ড শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।  গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এই আদেশ দিয়েছেন। এর আগে গত রবিবার একই আদালতে জিসানের রিমান্ড মঞ্জুর হয়। আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন পাটোয়ারী কালের কণ্ঠকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, গত ১১ জুন শিবির নেতা জিসান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সাংস্কৃতিক অঙ্গনে মেধাবীদের খুঁজবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সাংস্কৃতিক অঙ্গনে মেধাবীদের খুঁজবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্র্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, চলচ্চিত্র বা অভিনয়সহ সাংস্কৃতিক অঙ্গনে মেধাবীদের খুঁজে পেতে শিগগিরইপ্রতিভার সন্ধানেকার্যক্রম শুরু করবে সরকার, যা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) যৌথভাবে কাজ করবে। এতে বিএফডিসি তার হারানো জৌলুস ফিরে পাবে এবং এই প্রাঙ্গণ থেকেই আবারও কালজয়ী ও বিশ্বজয়ী সব চলচ্চিত্র নির্মিত হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিএফডিসি প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক ও ছুটি নগদায়নের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সংস্কৃতিবান্ধব সরকার এফডিসির হারানো গৌরব ও স্বর্ণযুগ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এফডিসির আয় বৃদ্ধি ও চলচ্চিত্র শিল্পের সামগ্রিক আধুনিকায়নে সরকার নানামুখী বাস্তবসম্মত ও বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছে।