• ই-পেপার

পরিবেশবান্ধব কারখানার জন্য ৫% সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা

বেতন বৃদ্ধিসহ ছয় দাবিতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি

বেতন বৃদ্ধিসহ ছয় দাবিতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি
বেতন বৃদ্ধিসহ ছয় দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে মানববন্ধন করে ইন্টার্ন ডক্টরস সোসাইটি। ছবি : কালের কণ্ঠ

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ৮০ হাজার ইয়াবা এবং একটি প্রাইভেট কারসহ মো. আলী নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ২টার দিকে টেকনাফ থানার কেরুণতলী এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানের এক পর্যায়ে সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ৮০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।

 

তনু হত্যা মামলা

সাবেক দুই সেনা সদস্য গ্রেপ্তারে পরোয়ানা

কুমিল্লা প্রতিনিধি
সাবেক দুই সেনা সদস্য গ্রেপ্তারে পরোয়ানা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান (তনু) হত্যা মামলায় সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কুমিল্লার আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারি করার নির্দেশনাও দেওয়া হয়েছে। গতকাল সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. কাইমুল হক রিংকু কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিরা হলেনসাবেক সেনা সদস্য সার্জেন্ট জাহিদুজ্জামান ও সৈনিক শাহীন আলম। তাঁরা দুজনই পলাতক রয়েছেন।

 

 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়ের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়ের পদত্যাগ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন নাসের এজাজ বিজয়। ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে তাঁর পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে। গতকাল সোমবার ব্যাংকটির করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রায় ৯ বছর বাংলাদেশে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালনের পর নাসের এজাজ বিজয় (বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে) এ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে তাঁর ৩৩ বছরেরও বেশি সময়ের কর্মজীবন অব্যাহত রাখবেন। তিনি তাঁর সিইওর দায়িত্ব বর্তমানে বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার এনামুল হকের কাছে হস্তান্তর করবেন। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

নাসের এজাজ বিজয় ২০১৭ সালের নভেম্বর থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্যাংকটির গ্লোবাল ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন।

পেশাজীবী হিসেবে নাসের এজাজ স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে ৩৩ বছরেরও বেশি সময় ধরে যুক্ত আছেন। এই দীর্ঘ সময়ে তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে করপোরেট ব্যাংকিং, রিস্ক এবং অডিট বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তাঁর দক্ষ নেতৃত্বে ২০২৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তিন হাজার ৩০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করে। এটি শুধু এই ব্যাংকটির ইতিহাসেই নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসেও যেকোনো ব্যাংকের অর্জিত সর্বোচ্চ বার্ষিক মুনাফা।