বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি
- পাকিস্তান সেনাবাহিনীর তিনি ছিলেন প্রথম হিন্দু বাঙালি অফিসার। পাক-ভারত যুদ্ধে অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বিডিআরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর-উত্তম এ দেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ের মূল সেনানী। তাঁর বর্ণময় জীবনের মুখোমুখি হয়েছেন ওমর শাহেদ ও আবু রায়হান রাসেল। ছবি তুলেছেন তারেক আজিজ নিশক
