জাতীয় দলে অবিচার করা হয়েছে আমার প্রতি
- বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো হেডওয়ার্ক কার? প্রায় সবারই উত্তর হবে শেখ মোহাম্মদ আসলাম। আর সেই বেশির ভাগই একমত হবেন যে পরের নামটিই ইমতিয়াজ আহমেদ নকীবের। গোল স্কোরিং ক্ষমতায়ও আসলামের ঠিক পরই নকীব। কিন্তু টানা গোল করে, অনন্য সব স্কোরিং কীর্তি করেও কেন যেন ছায়াতেই রয়ে গেলেন তিনি। নোমান মোহাম্মদের সঙ্গে আড্ডায় আনন্দের অনেক স্মৃতির ভিড়ে উঠে এলো সেই দুঃখবোধও
