সংক্ষিপ্ত
ত্রিপুরায় গেল আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

নাটোরে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইডিপি) উদ্বোধন করেছে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক : নাটোরে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইডিপি) উদ্বোধন করেছে প্রাইম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির সহযোগিতায় এবং এসআইসিআইপির প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম। সংবাদ বিজ্ঞপ্তি
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ ‘গ্রাহক সেবা মাস’ শুরু

ইসলামী ব্যাংক : ‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ ‘গ্রাহক সেবা মাস’ শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন এএমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। সভাপতিত্ব করেন এএমডি ড. এম কামাল উদ্দীন জসিম। আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তি

