• ই-পেপার

মুদ্রাবাজার

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

জর্জেস এলহেডেরি, প্রধান নির্বাহী কর্মকর্তা, এইচএসবিসি

জর্জেস এলহেডেরি, প্রধান নির্বাহী কর্মকর্তা, এইচএসবিসি

এআইয়ের ব্যাপক ব্যবহার শুরু হলেও ব্যাংকের কাছে মানবকর্মীর গুরুত্ব থাকবে বলে মন্তব্য করেছেন এইচএসবিসির সিইও জর্জেস এলহেডেরি। তিনি বলেন, ‘মানুষের বিচার-বিবেচনায় আমি ভরসা করি। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি মানুষের ওপরই ভরসা করব। জবাবদিহির দায়ভারও তাদের ওপরেই চাপাব।’ সম্প্রতি অনেকগুলো ব্যাংক কর্মী ছাঁটাই করে বড় পরিসরে এআই দিয়ে কাজ চালানোর ঘোষণা দেওয়ার জেরে তিনি এসব কথা বলেন।

৫০০ নারী খেলোয়াড়কে প্রশিক্ষণ দেবে ব্র্যাক ব্যাংক

বাণিজ্য ডেস্ক
৫০০ নারী খেলোয়াড়কে প্রশিক্ষণ দেবে ব্র্যাক ব্যাংক

নারী হকি উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণে চলতি বছরের জন্য আরো দুই কোটি টাকা বিনিয়োগের অঙ্গীকার করেছে ব্র্যাক ব্যাংক। পাঁচ শর বেশি নারী খেলোয়াড়কে প্রশিক্ষণ দিতে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে নতুন করে ব্যাংকটি অংশীদারি চুক্তি করেছে।

এই বিনিয়োগের মাধ্যমে বছরব্যাপী একটি সমন্বিত উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে। এর আওতায় প্রতিভা খুঁজে বের করা, খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের নারী হকি খেলোয়াড় তৈরির জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা হবে। এর আগে অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৫ আয়োজনে প্রায় এক কোটি টাকা সহায়তা দিয়েছিল ব্র্যাক ব্যাংক।

 

আবেদুর রহমান সিকদার সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক
আবেদুর রহমান সিকদার সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদার। আর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কম্পানির সাবেক এমডি কাজি শায়রুল হাসান। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার ও চেয়ারম্যান কাজি শায়রুল হাসানকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।