ঈদের ছবির নায়িকা নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় ছবি ‘রইদ’ মুক্তি পাচ্ছে ঈদের দিন। এই পরিচালকের আগের ছবি ‘হাওয়া’য় মাত করেছিলেন তুষি। সুমন-তুষির রসায়ন ফের দেখা যাবে বড় পর্দায়। সেই উত্তেজনার ফাঁকেই খবর এলো, ছবিতে গানও করেছেন তুষি। গানের শিরোনাম ‘পাগলীর প্রেম জ্বালা’। সেদিন ‘রইদের গান’ কনসার্টে সেই গান শুনিয়েছেনও শ্রোতাদের। অভিনয়-গান তো হলো, এবার ঈদে টিভি পর্দায়ও হাজির হবেন তুষি। নাগরিক টেলিভিশনের ‘তারায় তারায়’ সেলিব্রিটি শোতে থাকবেন। শ্রাবণ্য তৌহিদার সঙ্গে আড্ডায় মাতবেন অভিনেত্রী। সব দেখেশুনে মনে হচ্ছে, এবারের ঈদটা বিশেষ হতে চলেছে তুষি ও তাঁর ভক্তদের।
টিভিতে নতুন ছবি
অভিনয়ে-গানে-আড্ডায় সবখানে তুষি

[ ঈদ ধারাবাহিক ]
![[ ঈদ ধারাবাহিক ]](https://asset.kalerkantho.com/public/news_images/2026/05/25/1779729941-10b526f5f96851ab696a5457ab30bae6.jpg)
এটিএন বাংলা
[ঈদের দিন থেকে সাত দিন]
টিকটক স্টার ১ [সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট] : পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মুনিরা মিঠু, এলেন শুভ্র, চাষী আলম, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ, শাহেদ শরীফ খান, ফারুক আহমেদ প্রমুখ।
চ্যানেল আই
[ঈদের দিন থেকে সাত দিন]
কিশোরগঞ্জের কিশোরদল [সন্ধ্যা ৬টা ১০ মিনিট] : ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ মাসুম রেজা, পরিচালনা আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রওনক হাসান, শাহেদ আলী, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।
এনটিভি
[ঈদের দিন থেকে সাত দিন]
মা বাবা ভাই বোন [সন্ধ্যা ৬টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা হাসান রেজাউল। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, তানভীর, শবনম ফারিয়া, ছোঁয়া, তাসনুভা তিশা প্রমুখ।
আরটিভি
[ঈদের দিন থেকে সাত দিন]
সাত ভাই টুম্পা [সন্ধ্যা ৭টা] : পরিচালনা সহিদ উন নবী। অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্তা।
বউ সোহাগী পরিবার [রাত ১১টা] : পরিচালনা সাজ্জাদ সুমন। অভিনয়ে শাহেদ আলী, ছন্দা, মিষ্টি, সৌমি।
বাংলাভিশন
[ঈদের দিন থেকে সাত দিন]
স্বামীরা পলাতক [সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট] : রচনা ও পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে সুপ্ত, সোহাগ, সাদ্দাম মাল, মিহি।
কাজের মেয়ে অরিন [রাত ৮টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা মিতুল খান। অভিনয়ে হিমি, চিত্রলেখা গুহ, জুনায়েদ বোগদাদী।
বৈশাখী
[ঈদের দিন থেকে সাত দিন]
অবশেষে জিরো [বিকেল ৫টা ১৫ মিনিট] : পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে আবদুল্লাহ রানা, মাসুম বাসার, তানি, শাকিলা পারভিন, তারিক স্বপন প্রমুখ।
ঝগড়াটে পরিবার [বিকেল ৫টা ৪৫ মিনিট] : পরিচালনা রবিউল সিকদার। অভিনয়ে শিবলী নোমান, পূর্ণিমা বৃষ্টি, রেশমা আহমেদ, রুমা, ফাতেমা হিরা প্রমুখ।
কফিলের মেয়ে [সন্ধ্যা ৬টা ২০ মিনিট] : পরিচালনা তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে জেবা জান্নাত, সবুজ, সোহাগ, শাওন আশরাফ প্রমুখ।
মোগো বাড়ি বরিশাল [সন্ধ্যা ৭টা ৩০ মিনিট] : পরিচালনা মহিন খান। অভিনয়ে রাশেদ সীমান্ত, নাবিলা ইসলাম, সাইকা আহমেদ, দিলু, বিনয় ভদ্র প্রমুখ।
ভাত হাসান [রাত ৯টা ২০ মিনিট] : পরিচালনা তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা জুঁই, সামিয়া আক্তার, ঝুনা চৌধুরী, জয়রাজ প্রমুখ।
সাক্ষী মফিজ [রাত ১০টা] : পরিচালনা আদিত্য জনি। অভিনয়ে মীর সাব্বির, মায়মুনা মম প্রমুখ।
দিল মোহাব্বত [রাত ১০টা ৩০ মিনিট] : পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে মম, আরফান, নয়ন তারা।
সাহেব বিবি গোলাম [রাত ১১টা ৪০ মিনিট] : পরিচালনা অনন্য ইমন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম, শিবলী নোমান, প্রিয়মনি প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
[ঈদের দিন থেকে সাত দিন]
লাভ স্টেশন [সন্ধ্যা ৭টা ২০ মিনিট] : পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ।
আদরের দুলাভাই [রাত ৯টা ১০ মিনিট] : অভিনয়ে মোশাররফ করিম, জুঁই।
চ্যানেল নাইন
[ঈদের দিন থেকে সাত দিন]
খেল খতম [রাত ৮টা] : পরিচালনা সাগর জাহান। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, মুসাফির বাচ্চু প্রমুখ।
দীপ্ত টিভি
[ঈদের দিন থেকে সাত দিন]
জিডি জামাল [রাত ৯টা ৪০ মিনিট] : পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে মীর সাব্বির, অহনা, শামীমা নাজনীন।
নাগরিক টিভি
[ঈদের দিন থেকে সাত দিন]
এমন যদি হতো [রাত ৯টা ১৫ মিনিট] : পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সরিকা।
দুরন্ত টিভি
[ঈদের দিন থেকে পাঁচ দিন]
হৈ হৈ হল্লা [দুপুর ১টা] : পরিচালনা পার্থ প্রতীম হালদার। অভিনয়ে কাজী আফরা ইভিলিনা, ঋদ্ধি, তূর্য, আবুল হায়াত, শাহানাজ খুশি।
[ সেলিব্রিটি শো ও ম্যাগাজিন অনুষ্ঠান ]
![[ সেলিব্রিটি শো ও ম্যাগাজিন অনুষ্ঠান ]](https://asset.kalerkantho.com/public/news_images/2026/05/25/1779729843-4c4e01f79e892f30dc7c11cb4d469d63.jpg)
ঈদের দিন
বিটিভি
আনন্দমেলা [রাত ১০টা] : উপস্থাপনা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। গাইবেন রুনা লায়লা, বেবী নাজনীন, ফেরদৌস ওয়াহিদ, নাজমুন মুনিরা ন্যানসি, ইমরান মাহমুদুল। নাচে অংশ নেবেন চাঁদনী, শাওন, সাদিয়া ইসলাম মৌ, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর। বিশেষ পর্বে উপস্থিত থাকবেন পরীমনি, ফারহান আহমেদ জোভান, খায়রুল বাসার ও ফররুখ আহমেদ রেহান, কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান।
এটিএন বাংলা
শিশুতোষ ম্যাগাজিন ঈদের খুশি [দুপুর ১টা ২৫ মিনিট]
আরটিভি
ঈদ আনন্দ আড্ডা [সকাল ৭টা] : উপস্থাপনা অলিভ আহমেদ। অতিথি ইস্পিতা শবনম
শ্রাবন্তী, মিলা হোসেন, নোভা ফিরজ, নাফিজা জাহান।
চ্যানেল নাইন
ঈদ আড্ডা [সন্ধ্যা ৬টা] : অতিথি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
মাছরাঙা
রাঙা সকাল [সকাল ৭টা] : অতিথি রন্ধনশিল্পী তামান্না ইয়াসমিন ও সংগীতশিল্পী মেহজাবীন মোবাশ্বেরা।
নাগরিক
তারায় তারায় [রাত ১০টা] : অতিথি অভিনেত্রী নাজিফা তুষি। সঞ্চালনা শ্রাবণ্য তৌহিদা।
ঈদের দ্বিতীয় দিন
এটিএন বাংলা
শিশুতোষ অনুষ্ঠান ঈদ ঈদ আনন্দ [দুপুর ১টা ২৫ মিনিট]
ম্যাগাজিন পাঁচফোড়ন [রাত ১০টা ৩০ মিনিট] : পরিচালনা সানজিদা হানিফ।
আরটিভি
ঈদ আনন্দ আড্ডা [সকাল ৭টা] : অতিথি ইবরার টিপু, বিন্দু কণা, নাজনীন আহমেদ।
চ্যানেল নাইন
ঈদ আড্ডা [সন্ধ্যা ৬টা] : অতিথি অভিনেত্রী অপু বিশ্বাস।
মাছরাঙা
রাঙা সকাল [সকাল ৭টা] : অতিথি অভিনয়শিল্পী দিলারা জামান।
নাগরিক
তারায় তারায় [রাত ১০টা] : অতিথি অভিনেত্রী পিয়া জান্নাতুল।
ঈদের তৃতীয় দিন
আরটিভি
ঈদ আনন্দ আড্ডা [সকাল ৭টা] :অতিথি টিনা রাসেল, ঈশরাত মারিয়া, আঁখি চৌধুরী, ইরা।
চ্যানেল নাইন
ঈদ আড্ডা [সন্ধ্যা ৬টা] : অতিথি অভিনেত্রী তমা মির্জা।
মাছরাঙা
রাঙা সকাল [সকাল ৭টা] : অতিথি সংগীতশিল্পী পান্থ কানাই ও ঝিলিক।
নাগরিক
তারায় তারায় [রাত ১০টা] : অতিথি অভিনেত্রী মুমতাহিনা টয়া।
ঈদের চতুর্থ দিন
চ্যানেল নাইন
ঈদ আড্ডা [সন্ধ্যা ৬টা] : অতিথি অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
মাছরাঙা
রাঙা সকাল [সকাল ৭টা] : সংগীতশিল্পী রাজা বশির ও হুমায়রা বশির।
নাগরিক
তারায় তারায় [রাত ১০টা] : অতিথি শরাফ আহমেদ জীবন।
ঈদে ক্যাপিটালের চার নাটক

বছরজুড়েই আকর্ষণীয় সব নাটকে দর্শকদের মাতিয়ে রাখে ক্যাপিটাল ড্রামা। এবার ঈদ উপলক্ষে নতুন আরেকটি চ্যানেল চালু করছে তারা—ক্যাপিটাল নাটক। দুই চ্যানেলে চারটি নতুন নাটক আসবে।
বোন যখন জা
বসুন্ধরা পাওয়ার ওয়াশ নিবেদিত নাটকটি ‘ক্যাপিটাল নাটক’ চ্যানেলে আসবে ঈদের দিন সন্ধ্যা ৭টায়। জাকিউল ইসলাম রিপনের নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা, সবুজ আহমেদ, লিজা মিতু প্রমুখ। রচনা অনামিকা মণ্ডল, প্রযোজনা আনোয়ারুল আলম সজল।
অচেনা আমি
ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে তানিম রহমান অংশুর ‘অচেনা আমি’। বসুন্ধরা সিমেন্ট নিবেদিত নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ে তাঁর সঙ্গে আছেন নাজনীন নাহার নিহা, তারিক আনাম খান প্রমুখ।
তোর মায়ায়
ঈদেরর চতুর্থ দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে আসবে রুবেল হাসানের ‘তোর মায়ায়’। বসুন্ধরা টিস্যু নিবেদিত এই নাটকে অভিনয় করেছেন জোভান ও তটিনী। রচনা মেজবাহ উদ্দীন সুমন।
কাজল চোখের মেয়ে
জাকারিয়া সৌখিনের ‘কাজল চোখের মেয়ে’ আসবে ঈদের ছুটির পর, ক্যাপিটাল ড্রামায়। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন নিবেদিত নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।
