• ই-পেপার

দক্ষিণ সুদানে ত্রাণবহরে হামলা, নিহত ৫

শিশুরা তিন গুণ বেশি গতিতে এআই শিখছে : ইউনিসেফ

কালের কণ্ঠ ডেস্ক
শিশুরা তিন গুণ বেশি গতিতে এআই শিখছে : ইউনিসেফ

বড়দের চেয়ে তিন গুণ দ্রুত গতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে শিশুরা। ১০টি দেশের শিশুদের ওপর সমীক্ষা চালিয়ে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, বিশ্বব্যাপী অন্তত দুই কোটি শিশু এআই ব্যবহার করেছে ও তাঁরা দ্রুত এই প্রযুক্তির নানা আঙ্গিকের সঙ্গে পরিচিত হয়ে উঠছে। এর মধ্যে প্রায় এক কোটি ৩০ লাখ শিশু পড়াশোনার সহায়তায় এবং প্রতি ১০ জনে একজন (প্রায় ২০ লাখ) ব্যক্তিগত সমস্যার পরামর্শ নিতে এআইয়ের শরণাপন্ন হচ্ছে। তবে দুর্বল গভর্ন্যান্সের কারণে শিশুরা জালিয়াতি, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির ঝুঁকিতে রয়েছে। ইউনিসেফ সতর্ক করেছে, কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই এই প্রযুক্তি শিশুদের কাছে পৌঁছাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

 

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

কালের কণ্ঠ ডেস্ক
৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাত্ক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল এল প্রোগ্রেসো শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এই ভূমিকম্প স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরীয় এলাকায় অনুভূত হয়। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটি অগভীর গভীরতায় উৎপন্ন হওয়ায় এর কম্পন আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র : গালফ নিউজ

 

ফিলিপিন্সের কুইজন সিটিতে মাদকবিরোধী অভিযানের ১০ বছর পূর্তি

ফিলিপিন্সের কুইজন সিটিতে মাদকবিরোধী অভিযানের ১০ বছর পূর্তি
ফিলিপিন্সের কুইজন সিটিতে মাদকবিরোধী অভিযানের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় গতকাল গান গাইছেন ভুক্তভোগীদের স্বজনরা। ছবি : রয়টার্স

জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে ৩০ জনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে ৩০ জনের মৃত্যু

জার্মানিতে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদী, হ্রদ ও অন্যান্য জলাশয়ে গোসল বা সাঁতার কাটতে গিয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই পুরুষ, এ ছাড়া কয়েকজন কিশোরও রয়েছে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে জলাশয়ে নামার সময় এসব দুর্ঘটনা ঘটেছে। জার্মানির লাইফ সেভিং অ্যাসোসিয়েশন (ডিএলআরজি) জানিয়েছে, গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মাত্র তিন দিনে সাঁতার বা গোসল করতে গিয়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবারও পৃথক সাতটি প্রাণঘাতী দুর্ঘটনার খবর পাওয়া যায়।

তাপপ্রবাহ শুরু হওয়ার আগেই ডিএলআরজি জনগণকে সতর্ক করে জানিয়েছিল, অতিরিক্ত গরমের সময় নদী বা হ্রদে সাঁতার কাটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়।

সূত্র : এএফপি