১৯৮৫ সালে অ্যান্টার্কটিকার জেমস রস দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছিল নেহায়েত সাধারণ দেখতে একটা হাড়ের টুকরা। সামুদ্রিক সরীসৃপের ভেবে সেটিকে প্রায় ৪০ বছর ধরে ‘ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে’র (বিএএস) কেমব্রিজ কার্যালয়ের একটি ড্রয়ারে অবহেলায় ফেলে রাখা হয়। সম্প্রতি বিএএসের সংগ্রহ ব্যবস্থাপক ড. মার্ক ইভান্সের নজরে আসে ১০ সেন্টিমিটার চওড়া এই জীবাশ্মটি। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের অধ্যাপক পল ব্যারেট পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে, এটি একটি ‘টাইটানোসরের’ লেজের হাড় (ভার্টিব্রা)। আট কোটি ২০ লাখ বছর আগে ক্রিটেসিয়াস যুগের এই তৃণভোজী ডাইনোসরটি লম্বায় প্রায় ২৩ ফুট ছিল। ওই সময়ে বরফাবৃত অ্যান্টার্কটিকা মহাদেশটি ছিল ঘন জঙ্গলে ঘেরা। এই আবিষ্কার প্রমাণ করে, এটিই অ্যান্টার্কটিকায় খুঁজে পাওয়া ইতিহাসের প্রথম ডাইনোসর জীবাশ্ম। সূত্র : বিবিসি
ইন্টারনেটে ঝড় তুলেছে ‘জুন থিওরি’
ড্রয়ারে মিলল অ্যান্টার্কটিকার প্রথম ডাইনোসরের জীবাশ্ম

জার্মানিতে গোলাগুলি নিহত ৫

জার্মানির উত্তরাঞ্চলীয় স্টাড শহরের একটি যুব কল্যাণ কেন্দ্রে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবারের এই হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনার পরপরই বন্দুকধারীসহ দুই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাছাকাছি থাকা একটি ডে-কেয়ার সেন্টার ও প্রাথমিক বিদ্যালয়ের সব শিশু ও কর্মচারী নিরাপদ রয়েছেন। হামবুর্গ থেকে ৪৫ কিলোমিটার দূরের এই ঐতিহাসিক শহরে অনাকাঙ্ক্ষিত গুজব না ছড়াতে অনুরোধ করেছে পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। জার্মানিতে গোলাগুলির মতো ঘটনা বেশ বিরল। দেশটিতে অস্ত্র মালিকানার ক্ষেত্রে অত্যন্ত কঠোর আইন রয়েছে, যার জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। বন্দুকের মালিকানার পারমিট বা অনুমতি পেতে হলে সেখানকার বাসিন্দাদের নিজেদের নির্ভরযোগ্যতা প্রমাণ করতে হয়। পাশাপাশি তাদের একটি প্রশিক্ষণ কোর্স ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং অস্ত্র রাখার সুনির্দিষ্ট প্রয়োজনীয়তাও প্রমাণ করতে হয়।
সূত্র : সিএনএন
ইসরায়েলি হামলায় নিহত শিশু আলিন আল-ফারার জানাজা

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে ‘শটগান ওয়েডিং’

বিয়ে ও সন্তান সামাজিকভাবে এই দুটি মাইলফলককে সব সময় আলাদা ধাপ হিসেবে দেখা হতো। নিয়ম ছিল প্রথমে বিয়ে, তারপর সন্তান। কিন্তু দীর্ঘ ক্যারিয়ার গঠন আর অর্থনৈতিক সুরক্ষার খোঁজে মার্কিন তরুণ-তরুণীরা এখন দেরিতে বিয়ে করছেন। ফলে একই সময়ে চলে আসছে দুটি বড় সিদ্ধান্ত। আর এভাবেই মার্কিন সমাজে নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে একসময়ের ট্র্যাডিশনাল ‘শটগান ওয়েডিং’ বা অন্তঃসত্ত্বা অবস্থায় তড়িঘড়ি বিয়ে করা। তবে আগের মতো লুকিয়ে নয়, এখন দম্পতিরা বেশ ঢাকঢোল পিটিয়েই মা হওয়া এবং বিয়ে করার আনন্দ একসঙ্গে উদযাপন করছেন।
ওয়াশিংটন ডিসিভিত্তিক ওয়েডিং প্ল্যানার নোয়েল আহমেদ জানান, কভিড-পরবর্তী সময়ে নিজেদের মতো করে জীবনের রুটিন সাজাতে চাওয়া ৩০-এর কোঠার শহুরে দম্পতিদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, আগে নিয়ম ছিল প্রথমে বিয়ে, পরে পরিবার। এখন জীবন যেভাবে সামনে আসে, মানুষ সেভাবেই তাকে গ্রহণ করছে। দ্য নট-এর অ্যাডিটরিয়াল ডিরেক্টর এথার লি জানান, আধুনিক দম্পতিরা সাধারণত আগে থেকেই একসঙ্গে থাকেন, তাই বিয়েকে তাঁরা শুধু একটি প্রতীকী উৎসব হিসেবে দেখছেন। সূত্র : অ্যাক্সিওস
