• ই-পেপার

আনচেলোত্তির ‘মাস্টারক্লাস’

টিভিতে

টিভিতে

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে

হারারে টেস্ট, তৃতীয় দিন, সরাসরি

দুপুর ১-৩০ মিনিট

টি-স্পোর্টস

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

নেদারল্যান্ডস-মরক্কো

সরাসরি, সকাল ৭টা

ব্রাজিল-জাপান

দেরিতে সম্প্রচার, সকাল ৯টা

নরওয়ে-আইভরি কোস্ট

সরাসরি, রাত ১১টা

ফ্রান্স-সুইডেন

সরাসরি, রাত ৩টা

মেক্সিকো-ইকুয়েডর

সরাসরি, বুধবার সকাল ৭টা

 

কথামালা

কথামালা

আটলান্টায় ম্যাচের প্রস্তুতির জন্য তিন দিন সময় আছে। টুর্নামেন্টটি নতুন করে শুরু হচ্ছে। প্রস্তুতি ক্যাম্পে আমাদের প্রথম অধ্যায় ছিল, এরপর গ্রুপ পর্বে দ্বিতীয় অধ্যায় এবং এখন তৃতীয় অধ্যায়টি আসতে চলেছে।

ইংল্যান্ড কোচ

টমাস টুখেল

 

বিশ্বকাপে অভিষেক হওয়াটা অবিশ্বাস্য। এখানে আসতে পেরে, অভিষেক ঘটাতে পেরে এবং বিশ্বের সেরা খেলোয়াড়ের (মেসি) সঙ্গে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

আর্জেন্টিনা ফরোয়ার্ড

গিলিয়ানো সিমিওনে

 

ক্রিস্তিয়ানোর জন্য ৯০ মিনিট খেলা কোনো সমস্যা নয়। তবে হয়তো পরের ম্যাচে আমাদের কিছু পরিবর্তন করতে হবে, যা অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

পর্তুগাল কোচ

রবার্তো মার্তিনেজ

 

ওরা (প্যারাগুয়ে) আমাদের জন্য একটি অস্বস্তিকর প্রতিপক্ষ। বাছাই পর্বে ওরা খুব কম গোল খেয়েছে। ওরা আমাদের কঠিন পরীক্ষা নেবে। এটি একটি বাঁচা-মরার ম্যাচ। ছেলেরা তাদের সেরা খেলাটাই খেলবে।

জার্মানি কোচ

জুলিয়ান নাগেলসম্যান

 

সুইডেনের আলেক্সান্ডার ইসাক, ভিক্টর গিওকেরেস ও অ্যান্থনি এলেঙ্গা আছে। তারা খারাপ দল নয়, কিন্তু তারা ফ্রান্সের আগুনে শক্তির ধারেকাছেও নেই।

কিংবদন্তি ইংল্যান্ড ফরোয়ার্ড

গ্যারি লিনেকার

 

অনুশীলনে আমাদের যা যা প্রয়োজন, আমরা সেসব নিয়েই কাজ করছি এবং দেখে মনে হচ্ছে, আমরা ইতিবাচক মনোভাব নিয়ে ম্যাচটির (ফ্রান্সের বিপক্ষে) দিকে তাকিয়ে আছি।

সুইডেন ফরোয়ার্ড

ভিক্টর গিওকেরেস

তাইজুলের ৭ উইকেট

বাংলাদেশের ১৪০, কাইয়া একাই ১৪০

বাংলাদেশের ১৪০, কাইয়া একাই ১৪০

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বোলিং তোপে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১৪০ রানে। অন্যদিকে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়া একাই খেলেন ১৪০ রানের ইনিংস। এটি টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তাঁর। কাইয়ার ইনিংসটির মতোই হারারেতে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে স্বাগতিকদের প্রথম ইনিংস থামে ৪১০ রানে। তাতে প্রথম ইনিংসেই ২৭০ রানের লিড পেয়ে যায় জিম্বাবুয়ে। আবার ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান।

দারুণ খেলতে থাকা কাইয়ার ব্যাটে প্রথম দিনই সেঞ্চুরির আভাস ছিল। এই ওপেনার কাঙ্ক্ষিত সেই ম্যাজিক ফিগারের দেখা পান গতকাল। তাঁর ২২৭ বলের ইনিংসটি সাজানো ছিল ১৭টি চারের মারে। তাইজুল ইসলামের বলে শেষ হয় তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ইনিংসটি। বড় স্কোরের পেছনে ছুটতে থাকা জিম্বাবুয়ের গতকাল যা একটু পরীক্ষা নিয়েছেন তাইজুলই। একাই ৭ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। ব্রেন্ডন টেইলারকে ফিরিয়ে দিনের শুরুটা অবশ্য করেছিলেন পেসার খালেদ আহমেদ। এরপর দ্বিতীয় দিনের বাকি গল্পটা শুধুই তাইজুলের। নিষ্প্রভ ছিলেন দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেন। তাতে তাইজুলের ঘূর্ণির পরও ৪০০ ছাড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। কাইয়ার সেঞ্চুরির মাঝে ব্রায়ান বেনেট ৫৯ ও ক্রেগ আরভিন খেলেন ৬০ রানের ইনিংস। তবে শেষ দিকে একাই খেলেন ওয়েসলি মাদেভেরে। সঙ্গীর অভাবে সেঞ্চুরি পাওয়া হয়নি তাঁর! এই তরুণ ব্যাটার ১০৮ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন।