সেমিফাইনালের বড় মঞ্চে সৌরভ ছড়াল গ্রান্ট এলিয়টের ব্যাট। বিশ্বকাপে দল একের পর এক জয় পেলেও ইলিয়টের ব্যক্তিগত পারফরমেন্সটা মোটেও আলো ছড়াচ্ছিল না। ক্রিজে থিতু হতে না হতেই তিনি ফিরছিলেন আউট হয়ে। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে সব হতাশা উড়িয়ে দিয়ে খেললেন অপরাজিত ৮৪ রানের ইনিংস, যা নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো পৌঁছে দিয়েছে বিশ্বকাপ ফাইনালে।