• ই-পেপার

স্বজনদের কান্না

বেতন বৃদ্ধিসহ ছয় দাবিতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি

বেতন বৃদ্ধিসহ ছয় দাবিতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি
বেতন বৃদ্ধিসহ ছয় দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে মানববন্ধন করে ইন্টার্ন ডক্টরস সোসাইটি। ছবি : কালের কণ্ঠ

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ৮০ হাজার ইয়াবা এবং একটি প্রাইভেট কারসহ মো. আলী নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ২টার দিকে টেকনাফ থানার কেরুণতলী এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানের এক পর্যায়ে সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ৮০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।

 

তনু হত্যা মামলা

সাবেক দুই সেনা সদস্য গ্রেপ্তারে পরোয়ানা

কুমিল্লা প্রতিনিধি
সাবেক দুই সেনা সদস্য গ্রেপ্তারে পরোয়ানা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান (তনু) হত্যা মামলায় সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কুমিল্লার আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারি করার নির্দেশনাও দেওয়া হয়েছে। গতকাল সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. কাইমুল হক রিংকু কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিরা হলেনসাবেক সেনা সদস্য সার্জেন্ট জাহিদুজ্জামান ও সৈনিক শাহীন আলম। তাঁরা দুজনই পলাতক রয়েছেন।

 

 

পরিবেশবান্ধব কারখানার জন্য ৫% সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক
পরিবেশবান্ধব কারখানার জন্য ৫% সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা

দেশে পরিবেশবান্ধব শিল্প-কারখানা তৈরি করতে এবং এ খাতে বিনিয়োগ বাড়াতে এক হাজার কোটি টাকার একটি নতুন পুনরর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় সর্বোচ্চ ৫ শতাংশ সুদে মেয়াদি ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সরকারের ডেলটা প্ল্যান ২১০০, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং জাতীয় টেকসই অর্থায়ন নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিল্প খাতকে আরো পরিবেশবান্ধব করার লক্ষ্যে এই তহবিল গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন এই গ্রিন তহবিলের আওতায় সুদ ও মেয়াদের ক্ষেত্রে বড় ছাড় দেওয়া হয়েছে। এই তহবিলের আওতায় পরিবেশবান্ধব কারখানা বা ভবন নির্মাণের জন্য ঋণ নিলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৫ শতাংশ। গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো লুকানো খরচ বা ফি নেওয়া যাবে না। অন্যদিকে, ব্যাংক ও ফিন্যান্স কম্পানিগুলো বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র ২ শতাংশ সুদে এই তহবিল থেকে অর্থ নিতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এই ঋণের মেয়াদ হবে তিন থেকে ১০ বছর। ব্যবসা গুছিয়ে নেওয়ার জন্য উদ্যোক্তারা সর্বোচ্চ এক বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধের সাময়িক ছাড় পাবেন। কোনো একক উদ্যোক্তা বা প্রতিষ্ঠান এই তহবিলের আওতায় সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

কারা ঋণ পাবেন : সার্কুলার অনুযায়ী, পরিবেশবান্ধব শিল্প তৈরি ও পরিবেশবান্ধব কারখানা ভবন নির্মাণের জন্য শুধু মেয়াদি ঋণ হিসেবে এই সুবিধা পাওয়া যাবে। তবে ঋণখেলাপি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তহবিল থেকে কোনো ঋণ পাবেন না। ব্যাংকগুলোকে আবেদনের আগে গ্রাহকের হালনাগাদ সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে। প্রকল্পের মোট খরচের বিপরীতে ঋণ ও মূলধনের অনুপাত ন্যূনতম ৭০:৩০ হতে হবে। অর্থাৎ প্রকল্পের মোট দায়ের অন্তত ৩০ শতাংশ উদ্যোক্তার নিজস্ব মূলধন থাকতে হবে। এই ঋণের আবেদন করার আগে আন্তর্জাতিক ও দেশিভাবে স্বীকৃত গ্রিন রেটিং সংস্থা থেকে পরিবেশবান্ধব প্রকল্পের সার্টিফিকেট বা প্রি-সার্টিফিকেট নিতে হবে।

স্বজনদের কান্না | কালের কণ্ঠ