শনিবার ঢাকায় হয়ে গেল প্রযুক্তিপণ্য আমদানিকারক ও বিপণন প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিসের 'এক্সেল নাইট'। এ সময় এইচআইকেভিশন নামের নিরাপত্তা পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, যেকোনো স্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে ডিভাইসগুলোয় ধারণ করা ভিডিও দেখা সম্ভব। এতে উপস্থিত ছিলেন রয়েল গ্রুপের চেয়ারম্যান অলক সাহা এবং এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।