আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে 'নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, নিরাপদ ও নারীবান্ধব ঢাকা গড়তে হবে'- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্র এবং ঢাকা মহানগর শাখার উদ্যোগে লিফলেট বিলি করা হয়েছে। গতকাল রবিবার পর্যন্ত ২০ হাজার লিফলেট বিলি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাজধানীর জিরো পয়েন্ট, জিপিও, সচিবালয়, কল্যাণপুর, বাঙলা কলেজ, মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকায় লিফলেট বিলি করা হয়েয়ে। এ ছাড়া গত ২০ এপ্রিল গেণ্ডারিয়া, ২১ এপ্রিল শাহজাহানপুর, ২৩ এপ্রিল প্রেসক্লাব, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লিফলেট বিলি করা হয়।