* আজই প্রথম মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও কোস্টারিকা। বিশ্বকাপে তিনবার ফাইনাল খেলেছে ডাচরা আর কোস্টারিকা এবারই প্রথম খেলছে কোয়ার্টার ফাইনাল। এর আগে ১৯৯০ সালে দ্বিতীয় রাউন্ডে খেলাই ছিল তাদের সেরা অর্জন। * ২০১০ বিশ্বকাপ থেকে ১১ ম্যাচের ১০টিই জিতেছে নেদারল্যান্ডস। এ সময়ে একমাত্র হারটি গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের সঙ্গে। * অপরাজিত থেকে এবার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কোস্টারিকা। গ্রুপ পর্বে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে আর চারবারের চ্যাম্পিয়ন ইতালিকে হারানোর পর ড্র করেছিল ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে। আর দ্বিতীয় পর্বে ১০ জন নিয়েও ২০০৪ ইউরো চ্যাম্পিয়ন গ্রিসকে টাইব্রেকারে পেছনে ফেলে পেয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট। * বিশ্বকাপে কনকাকাফ অঞ্চলের কোনো দলের বিপক্ষে হারেনি নেদারল্যান্ডস। এই অঞ্চলের কেবল মেক্সিকোর বিপক্ষে দুবার খেলেছে তারা, তাতে জয় একটি আর ড্র অন্যটিতে।