• ই-পেপার

দুই কোটি বোনাস

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

অস্ট্রেলিয়া-তুরস্ক

সরাসরি, সকাল ১০টা

জার্মানি-কুরাসাও

সরাসরি, রাত ১১টা

নেদারল্যান্ডস-জাপান

সরাসরি, রাত ২টা

আইভরি কোস্ট-ইকুয়েডর

সরাসরি, সোমবার ভোর ৫টা

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া

তৃতীয় ওয়ানডে, সরাসরি, সকাল ১১টা

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ-নেদারল্যান্ডস

সরাসরি, বিকেল ৩-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

 

 

কথামালা

কথামালা

সে (ফের্মিন লোপেজ) দুর্দান্ত ফর্ম ও আত্মবিশ্বাসে ভরপুর ছিল। নিজের সামর্থ্যে তার পূর্ণ আস্থা ছিল। এই বিশ্বকাপটা তার হতে পারত। -স্পেন কোচ, লুইস দে লা ফুয়েন্তে

 

আমি আবেদন করার পরও তারা আমাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি। তাদের এই আচরণ হাস্যকর। এখন মেক্সিকোতে আছি। তিউনিশিয়ার ম্যাচটি দেখব। এরপর ফিলিস্তিনে ফিরে যাব। -পিএফএর সভাপতি, জিবরিল রাজৌব

 

মেসিই সবকিছু। তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। অধিনায়ক ও নেতা হিসেবে তাঁকে পাওয়াটা অনেক সুবিধার। -আর্জেন্টিনার ফরোয়ার্ড, গিলিয়ানো সিমিওনে

 

যুক্তরাষ্ট্র পুরোপুরি যোগ্য দল হিসেবে জিতেছে। কৌশলগতভাবে তারা আমাদের ছাপিয়ে গেছে। শারীরিকভাবেও তারা এগিয়ে ছিল আমাদের চেয়ে। -প্যারাগুয়ে কোচ, গুস্তাভো আলফারো

 

যখন শুরু করেছি, তখন থেকেই জানি, আমরা ফেভারিট নই। কিন্তু যারা ফেভারিট নয়, তারা বিস্ময় উপহার দিতে পারে। -কুরাসাও কোচ, ডিক আটভোকাট

 

ফুটবলে আমরা সব সময় কৌশল নিয়ে কথা বলি। তবে আপনাকে (মাঠে থাকার) সময়টাও উপভোগ করতে হবে। মাঠে নেমে স্বাধীন অনুভব করা ফুটবলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। -সুইজারল্যান্ড অধিনায়ক, গ্রানিত জাকা

 

ভিসা পাননি পার্টে

ভিসা পাননি পার্টে

ঘানার অভিজ্ঞ মিডফিল্ডার টমাস পার্টে ভিসা পাননি কানাডার। তাই ১৮ জুন পানামার বিপক্ষে দলটির প্রথম ম্যাচেই খেলা হবে না তাঁর। চারজন নারীর মামলায় ধর্ষণ ও যৌন হয়ারানির সাতটি অভিযোগ গঠিত হয়েছে পার্টের বিরুদ্ধে। তবু তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার বিষয়টি ব্যাপক সমালোচিত হয়েছে। সে কারণেই কানাডা তাঁকে ভিসা দেয়নি। রয়টার্স

 

চোরের হানায় বল-বুট খোয়াল ইংল্যান্ড

চোরের হানায় বল-বুট খোয়াল ইংল্যান্ড

নিজেরা কানসাস সিটিতে পৌঁছার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জামাদি পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে। পৌঁছে গেছেও, কিন্তু মাঝখানে সেসব বহনকারী বাহনে চোরের হানায় বেশ কিছু জিনিস খোয়া গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে কানসাস সিটিতে পৌঁছার কথা দলটির। এর আগেই বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলকে পড়তে হলো অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে। কানসাস সিটির সোওপ সকার ভিলেজে বেইস ক্যাম্প থ্রি লায়নসের। কিন্তু সেখানে অনুশীলনসামগ্রীর সব পৌঁছেনি। বল, বুটসহ অনুশীলনসামগ্রীর অনেক কিছুই চুরি হয়ে গেছে।

অবশ্য ইংল্যান্ড দলের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বেশ দ্রুতই প্রতিক্রিয়া দেখিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এরই মধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের আটকের বিষয়ে পুলিশ বলেছে, ‘ইংল্যান্ড দলের সরঞ্জামবাহী গাড়ি থেকে কিছু জিনিস খোয়া গেছে। দুজনকে আটক করে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ আজই প্রথমবার পূর্ণাঙ্গ অনুশীলনে নামবে টমাস টুখেলের দল। কিন্তু এই সরঞ্জামাদি চুরির কারণে তাদের অনুশীলন কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইংল্যান্ড এবার তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। বিবিসি