আমরা লজ্জিত। সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা সবাই বিশ্বের শীর্ষ ক্লাবের খেলোয়াড়। তাই বিশ্বকাপে আরো ভালো করা উচিত ছিল।
তুরস্কের ফরোয়ার্ড
আরদা গুলের
আমরা ভালো সমন্বয় দেখিয়েছি। খেলোয়াড়রা কাজটা ঠিকভাবে করেছে। সব সময় আমাদের পাঁচজন আক্রমণে ছিল। আমার মনে হয় আমরা ভালো খেলেছি।
ব্রাজিল কোচ
কার্লো আনচেলোত্তি
দল হিসেবে খেলাই আমাদের একমাত্র আশা। হয়তো আমি বিষয়টি নিয়ে খুব বেশি বলছি...কিন্তু এই দলের (জাপানের) বিপক্ষে খেলতে হলে আমাদের দলীয় চেতনা নিখুঁত হতে হবে।
তিউনিসিয়া কোচ
এহভে হোনাহ
আমাদের সবার লক্ষ্য এক, স্বপ্নও এক। এমনকি মাঠের বাইরেও আমরা একসঙ্গে হাসি, গল্প করি এবং কাজ করি। আমরা ঠিক একটি পরিবারের মতো।
মরক্কোর ফরোয়ার্ড
ইসমাইল সাইবারি
জিতে যাওয়াটা আমার বিশ্বাস হচ্ছিল না। আমি খেলোয়াড়দের বলছিলাম, যখন পরস্পরের দিকে তাকাবে, আমি যেন তাদের চোখে আনন্দ দেখতে পাই।
প্যারাগুয়ে কোচ
গুস্তাভো আলফারো
বিশ্বকাপ জিততে হলে সেরাদেরই হারাতে হয়। যদি রাউন্ড অব ৩২-এ তাদের (আর্জেন্টিনা) মুখোমুখি না হই, তাহলে হয়তো ফাইনালে হব।
স্পেন ফরোয়ার্ড
লামিন ইয়ামাল